আটকে পড়া ভারতীয়দের প্রথম দল বৃহস্পতিবার রাতেই ইজরায়েল ছাড়ছে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইজরায়েল ও ফিলিস্তিনি সংঘর্ষ এখন বিশ্বজুড়ে সমালোচিত। হতাহতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। ইজরায়েলে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফেরার সুবিধার্থে বিমান প্রেরণ করা হয়। প্রথম চার্টার ফ্লাইটটি ভারতীয়দের নিয়ে সন্ধ্যায় ভারতে প্রত্যাবর্তনের উদ্দেশ্যে রওয়ানা দেবে। প্রায় ২৩০ জন ভারতীয়কে বৃহস্পতিবার রাত ৯টায়  ইজরায়েলের বেন গুরিওন বিমানবন্দর থেকে বিমানটি ছাড়বে।

যুদ্ধ শুরুর পরেই এয়ার ইন্ডিয়া তাদের বিমান চলাচল স্থগিত রেখেছে। ফলে ইজরায়েলে আটকে পড়া নাগরিকরা ফিরতে পারেননি।  বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ‘এক্স’এ লিখেছেন, “ইজরায়েল থেকে ফিরে আসতে ইচ্ছুক আমাদের নাগরিকদের ফিরিয়ে আনার সুবিধার্থে ‘অপারেশন অজয়’ চালু করা হচ্ছে। বিশেষ চার্টার ফ্লাইট এবং অন্যান্য ব্যবস্থা করা হচ্ছে। বিদেশে আমাদের নাগরিকদের নিরাপত্তা ও মঙ্গলের জন্য আমরা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।”        

গত শনিবার থেকে ইজরায়েল ও প্যালেস্তাইন সংঘর্ষ চলছে। হামাসের হামলার প্রতিবাদে কার্যত ধ্বংসলীলা চালাচ্ছে ইজরায়েল।  সংঘর্ষের  ষষ্ঠ দিনে ১৮৯ জন সৈন্য সহ ১২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। ২৮০০ মানুষ আহত। কমপক্ষে গাজায় ১০৫৫জন নিহত হয়েছে।  ৫০০০-এর বেশি মানুষ আহত।     

গাজায় এখনও ইজরায়েলের আক্রমণ চলছে।  বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে ইজরায়েলে কোনও রকেট হামলা হয়নি।    ইজরায়েলে প্রায় ১৮,০০০ ভারতীয় নাগরিক বাস করে। তাঁদের সুস্থভাবে দেশে ফেরানোই ভারতের লক্ষ্য।

পাশাপাশি গাজায় চার ভারতীয়ের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছে রামাল্লায় ভারতীয় প্রতিনিধি কার্যালয় (আরওআই)।  গাজায় বসবাসরত চার ভারতীয়ের সাথে ক্রমাগত যোগাযোগ করছে।

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো

মা’কে হারালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

আন্তর্জাতিক রাজনীতিতে ভারতকে ‘সাইড প্লেয়ার’ বললেন রাহুল, ‘পাকিস্তানি ফ্যানবয়’ কটাক্ষ বিজেপির

মেধার কাছে হার মানল অভাব! NEET-JEE-তে উত্তীর্ণ হয়ে বাবার আত্মত্যাগের মূল্য দিল দু’ভাই

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট

দেশে ফিরতে পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আইনজীবীর মাধ্যমে পুনরায় আবেদন হাসিনার

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

দুর্যোগের কারণে আপাতত স্থগিত ‘চাষাপাড়ার বুড়িমা’র বিসর্জন, কবে হবে? 

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন