পুজোর পরেই বিয়ের পিঁড়িতে ‘গাঁটছড়া’র রুক্মিণী, কাকে মন দিলেন শ্রীপর্ণা?

তবে সেটা নিশ্চিত নাহলেও আগামী মাসেই যে তাঁর বিয়ে তা অভিযাত্রী নিজেই নিশ্চিত করেন। নভেম্বরের শেষেই বিয়ের পিঁড়িতে বসবেন শ্রীপর্ণা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো কাটতে না কাটতেই টলিউড জুড়ে বিয়ের সানাই। চলতি বছরের শুরুতেই গাঁটছড়া বেঁধে ছেন টলিউডের একাধিক টেলিভিশন অভিনেত্রী যেমন রুশা, সুদীপ্তা, রূপসা, রোশনি-সহ একাধিক অভিনেত্রী গাঁটছড়া বেঁধেছেন তাঁদের মনের মানুষের সঙ্গে। এদিকে গতকালই প্রকাশ্যে এসেছে পুজোর পরেই বিয়ের প্রস্তুতিতে নামবেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। আগামী ৭ ডিসেম্বর হইচই ওটিটি প্ল্যাটফর্মে কর্মরত সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন তিনি। ২ ডিসেম্বর তাঁর বাগদান। এদিকে বহুদিন ধরেই শোনা যাচ্ছিল, খুব শীঘ্রই ‘গাঁটছড়া’র রুক্মিণী শ্রীপর্ণা রায় বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। এমনকি তিনি নাকি বিয়ের পর অভিনয় ছেড়ে দেবেন, এটাও গুঞ্জন উঠেছিল। তবে সেটা নিশ্চিত নাহলেও আগামী মাসেই যে তাঁর বিয়ে তা অভিযাত্রী নিজেই নিশ্চিত করেন। নভেম্বরের শেষেই বিয়ের পিঁড়িতে বসবেন শ্রীপর্ণা।

এই বছরের প্রথমেই একটা আভাস দিয়েছিলেন যে, তাঁর বিয়ের পরিকল্পনা এই বছরেই। কিন্তু কিছুতেই সময়টা পাকা করে উঠতে পারছিলেন না। অবশেষে দিনক্ষণ ঠিক করে ফেলেছেন অভিনেত্রী। সূত্র বলছে, অগ্রহায়ণ মাস পড়তে না পড়তেই সাত পাকে বাঁধা পড়বেন তিনি। তবে পাত্র কে, অনলাইন ঘটকালি সংস্থা অ্যাপের মাধ্যমে তাঁদের আলাপ। তবে বিয়ের কোনও বিষয়ই খোলসা করেননি তিনি। বিয়ের বিষয়ে একটি বেসরকারি সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেছেন, “প্রস্তুতি তুঙ্গে। তবে আমার যেহেতু শুটিং চলছে, তাই দাদা, মামা, মাসিরা সব দায়িত্ব ভাগ করে নিয়েছেন। বাড়ির কাছাকাছিই বসবে বিয়ের আসর। খুব বেশি দূরে যেতে হচ্ছে না। বিয়েতে আমি সাবেকি সাজেই সাজব। লাল বেনারসি কেনা হয়ে গিয়েছে। আর মেনুতে থাকছে আমার প্রিয় বিরিয়ানি। বাকি তো আছেই চিংড়ি, ভেটকি।”

তবে অভিনেত্রীর স্বামীর সঙ্গে অভিনয় জগতের কোনও যোগাযোগ নেই। তিনি যুক্ত মেডিক্যাল পেশার সঙ্গে। তাঁর বিয়ে হচ্ছে চন্দননগরে।এই মুহূর্তে নায়িকাকে দর্শক দেখছেন ‘গাঁটছড়া’ সিরিয়ালে। তবে আর কিছুদিনের মধ্যেই শেষ এই ধারাবাহিক। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের