অজিদের জয়ের জন্য ৩১২ রানের লক্ষ্য দিল প্রোটিয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: কুইন্টন ডি’ককের শতরান আর আইডেন মার্করামের ঝোড়ো অর্ধ শতরানের সুবাদে বড় ইনিংস গড়ল দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার লখনউয়ের একানা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১১ রান তুলেছে টেম্বা বাভুমা বাহিনী। অজিদের পক্ষে গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্ট্রার্ক ২টি করে  উইকেট নিয়েছেন।   

টসে জিতে এদিন প্রথমে প্রোটিয়াদের ব্যাটিং করতে পাঠান অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিংস। কিন্তু শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার কুইন্টন ডি’কক ও অধিনায়ক টেম্বা বাভুমা সাবলীলভাবে সামলান মিচেল স্ট্রার্ক, জশ হ্যাজলউড, গ্লেন ম্যাক্সওয়েলদের। যদিও অজি খেলোয়াড়দের জঘন্য ফিল্ডিংয়ের কারণে দু’দুবার প্রাণ পান প্রোটিয়া অধিনায়ক। ১৯ রানে বাভুমার ক্যাচ ফেলেন জে ইঙ্গলিস। ৩১ রানে ফের ক্যাচ পেলেন সিয়ান অ্যাবট। সেই সুযোগ নিয়ে ১০৬ বলে দলকে একশোর গণ্ডি পার করে দেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার। শেষ পর্যন্ত ২০তম ওভারে গিয়ে প্রথম সাফল্য পায় অস্ট্রেলিয়া। বাভুমাকে (৩৫) ফিরিয়ে জুটি ভাঙেন গ্লেন ম্যাক্সওয়েল। এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে টেনে নিতে যেতে থাকেন ডি’কক ও ডুসেন। অর্ধশতরান হওয়ার পরে আরও খোলস ছেড়ে বেরোন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক। ৯০ বলে একদিনের কেরিয়ারে ১৯তম শতরান করেন ডি’কক। আটটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে হাঁকিয়েছেন সেঞ্চুরি।

যদিও আগের ম্যাচে শতরানকারী ডুসেন বেশিদূর যেতে পারেননি।  মাত্র ২৬ রান করে অ্যাডাম জাম্পার বলে ফেরেন। তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান ডি’কক ও আইডেন মার্করাম। যদিও ব্যক্তিগত ১০৯ রানে গ্লেন ম্যাক্সওয়েলের বলে ফিরে যান ডি’কক। তার পরেই আগের দিনের মতো ব্যাট হাতে রণংদেহী হয়ে ওঠেন মার্করাম। ৩৫.৩ ওভারে ২০০ রানের গণ্ডি পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সাতটি চার ও একটি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৫৬ রানের এক অনবদ্য ইনিংস খেলে অজি অধিনায়ক প্যাট কামিংসের বলে সাজঘরে ফেরেন মার্করাম। পরের ওভারে হেনরিখ ক্লাসেনকে (২৯) আউট করেন জশ হ্যাজলউড। ৫০ তম ওভারে বল করতে এসে মিচেল স্ট্রার্ক জোড়া আঘাত হানেন। প্রথম বলে ফেরান মার্কো জেনসেনকে (২৬) আর চতুর্থ বলে আউট করেন ডেভিড মিলারকে (১৭)।

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার