গাজায় ইজরায়েলি হামলায় ৪০০ শিশু-সহ নিহত ১,৫৬৮

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন মদতে মুসলিম নিধনে নামা ইজরায়েলের বিমান হামলায় শুক্রবার সকাল পর্যন্ত ১,৫৬৮ জন ফিলিস্তিনি প্রান হারিয়েছেন। তার মধ্যে নিরীহ শিশুর সংখ্যা চারশোর মতো। পাশাপাশি অনাহারে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আরও কয়েক হাজার শিশু। শুধু মাত্র দেড় হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনির প্রাণ নিয়েই ক্ষান্ত দিচ্ছেন না আধুনিক বিশ্বের দুর্ধর্ষ খুনি হিসেবে পরিচিতি লাভ করা ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগামী ২৪ ঘন্টার মধ্যে ১১ লক্ষ ফিলিস্তিনিকে গাজা ছাড়ার নির্দেশ দিয়েছেন। নাহলে রক্তগঙ্গা বইয়ে দেবেন বলে হুঙ্কার ছাড়ছেন।

যদিও জাতিসঙ্ঘের পক্ষ থেকে ইজরায়েলের নির্দেশকে ‘অসম্ভব’ আখ্যা দেওয়া হয়েছে। জাতিসঙ্ঘের মুখপাত্র বলেছেন, ‘ইজরায়েলের নির্দেশ কোনও ভাবেই বাস্তবোচিত নয়।’ যদিও মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ফ্রান্স-সহ বিশ্বের শক্তিশালী দেশগুলি তেল আভিভের পাশে থাকায় জাতিসঙ্ঘের আপত্তিকে পাত্তাই দিচ্ছেন না রক্তপিপাসু ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’ এক প্রতিবেদনে জানিয়েছে, গত শনিবার থেকে হামাস ও ইজরায়েলের মধ্যে সংঘর্ষে এখনও পর্যন্ত প্রায় তিন হাজারের মতো নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। হামাসের হামলায় ইজরায়েলে মৃত্যু হয়েছে ১,৩০০ জনের। গুরুতর জখম হয়েছেন ৩,২০০ জন। উল্টোদিকে ইজরায়েলের লাগাতার হামলায় গাজা উপত্যকায় ১,৫৩৭ জন ও ওয়েস্ট ব্যাঙ্কে ৩১ জন প্রাণ হারিয়েছে। তার মধ্যে অন্ততপক্ষে ৪০০ শিশু রয়েছে। আহত হয়েছেন ৭,২০০ জনের বেশি। গাজায় হতাহতদের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। কেননা, হামাস হামলা বন্ধ করলেও লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। স্কুল-কলেজ ও হাসপাতাল লক্ষ্য করে চলছে হামলা।’

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো

মা’কে হারালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

আন্তর্জাতিক রাজনীতিতে ভারতকে ‘সাইড প্লেয়ার’ বললেন রাহুল, ‘পাকিস্তানি ফ্যানবয়’ কটাক্ষ বিজেপির

মেধার কাছে হার মানল অভাব! NEET-JEE-তে উত্তীর্ণ হয়ে বাবার আত্মত্যাগের মূল্য দিল দু’ভাই

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট

দেশে ফিরতে পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আইনজীবীর মাধ্যমে পুনরায় আবেদন হাসিনার

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

দুর্যোগের কারণে আপাতত স্থগিত ‘চাষাপাড়ার বুড়িমা’র বিসর্জন, কবে হবে? 

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন