বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতির শপথকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে ৫ লক্ষ টাকা জরিমানা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতির শপথগ্রহণ ত্রুটিপূর্ণ বলে অভিযোগ তুলে শীর্ষ আদালতে গিয়ে ৫ লক্ষ টাকা জরিমানা গুনতে হল এক মামলাকারীকে। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ মামলাকারী অশোক পাণ্ডের আর্জি খারিজ করে দিয়ে বলেছে, ‘শুধুমাত্র প্রচারের লোভেই মনগড়া কাহিনী বানিয়ে মামলাকারী জনস্বার্থ মামলা দায়ের করেছেন।’

সম্প্রতি বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিয়েছিলেন ডি কে উপাধ্যায়। তাঁকে শপথবাক্য পাঠ করান মহারাষ্ট্রের রাজ্যপাল। ওই শপথগ্রহণের পরেই সোজা শীর্ষ আদালতের দ্বারস্থ হন অশোক পাণ্ডে নামে জনৈক ব্যক্তি। আর্জিতে তিনি বলেন, ‘শপথ গ্রহণের সময়ে প্রধান বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি ‘আমি ডি কে উপাধ্যায়’ শব্দবন্ধ উচ্চারণ করেননি। ফলে শপথগ্রহণ অসম্পূর্ণ থেকে গিয়েছে।’ পঅশাপাশি বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে গোয়ার রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি বলেও অভিযোগ করেন আবেদনকারী।

মামলার বিষয়বস্তু জেনেই এজলাসে ক্ষোভে ফেটে পড়েন প্রধান বিচারপতি। তিনি আবেদনকারীর আইনজীবীর উদ্দেশে বলেন, ‘মহারাষ্ট্রের রাজ্যপাল বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতিকে শপথ পড়িয়েছেন। তিনি কীভাবে ত্রুটিপূর্ণ শপথবাক্য পড়াবেন? আসলে প্রচারের লোভে এমন আজগুবি অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছে। এতে আদালতের সময় নষ্টের পাশাপাশি আমজনতার অর্থেরও অপচয় হচ্ছে।’ এর পরেই আবেদনকারীকে ৫ লক্ষ টাকা জরিমানা করেন তিনি।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়