Loading live market data...
Loading active stocks...
Connecting...

১৯.৩ ওভার বাকি থাকতেই পাকিস্তানের বিরুদ্ধে জিতলেন রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের কাছে না হারার রেকর্ড অক্ষত রাখল টিম ইন্ডিয়া। শনিবার আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে শাহিন আফ্রিদি-হ্যারিস রউফদের নিয়ে ছেলেখেলা করলেন রোহিত শর্মারা। ১৯.৩ ওভার  বাকি থাকতেই ৭ উইকেট হাতে নিয়ে জয় হাসিল করল টিম ইন্ডিয়া। টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এল ব্লু ব্রিগেড।

দীর্ঘ ১৮ বছর বাদে এদিন মোতেরা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই চির শত্রু ভারত ও পাকিস্তান। টসে জিতে প্রথমে বাবর আজমদের ব্যাট করতে পাঠিয়েছিলেন টিম ইন্ডিয়া অধিনায়ক রোহিত শর্মা। প্রথম দিকে ভারতীয় বোলারদের শাসনও করেছিলেন পাক ব্যাটাররা। এক সময়ে রান ছিল ২ উইকেটে ১৫৫। সেখান থেকে ১৯১ রানে গুটিয়ে যায় পাক ইনিংস। জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১৯২ রান। শুরু থেকেই পাক বোলারদের বিরুদ্ধে আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন বিশ্বকাপে প্রথমবারের মতো ব্যাট হাতে নামা শুভমন গিল। অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে তৃতীয় ওভারেই শাহিন আফ্রিদির বলে ইফতিখার আমেদের হাতে ক্যাচ দিয়ে ১১ বলে ১৬ রান করে ফেরেন। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে কার্যত তাণ্ডব চালাতে থাকেন রোহিত ও বিরাট কোহলি। তবে বেশিদূর যেতে পারেননি প্রাক্তন অধিনায়ক। ১৮ বলে ১৬ রান করে হাসান আলির বলে সাজঘরে ফেরেন।

বিরাট আউট হওয়ার পরেই দলকে জেতানোর দায়িত্ব পুরোপুরি নিজের কাঁধে তুলে নেন রোহিত। বিধ্বংসী মেজাজে ব্যাট করতে থাকেন। চারটি ছক্কা আর তিনটি চারের সাহায্যে মাত্র ৩৬ বলেই একদিনের কেরিয়ারে ৫৩তম হাফ সেঞ্চুরি করেন ভারত অধিনায়ক। উল্টোদিকে থাকা শ্রেয়স আইয়ারও হাতখুলে মারতে থাকেন। এক সময়ে মনে হচ্ছিল, বিশ্বকাপে এদিনই নিজের অষ্টম শতরান তুলে নেবেন। ২২ ওভারে বল করতে এসে বিধ্বংসী রোহিতকে ফেরান শাহিন আফ্রিদি। ৬ ছক্কা ও ৬টি চারের সাহায্যে ৬৩ বলে ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক। এর পরে ধীরে-সুস্থে খেলে দলকে জয় এনে দেন শ্রেয়স ও কে এল রাহুল। ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় ব্লু ব্রিগেড। শ্রেয়স ৫৩ ও রাহুল ১৯ রানে অপরাজিত থাকেন।

অতিরিক্ত ফাইবারও হতে পারে ক্ষতিকর! নতুন ডায়েট ট্রেন্ড নিয়ে সতর্ক করছে চিকিৎসকমহল

‘রাজা শিবাজী’-র শুটিংয়ের সময় দিশার গলা টিপে ধরেছিলেন সঞ্জয় দত্ত, তারপর…

যুবভারতীতে পঞ্জাবের বিরুদ্ধে পয়েন্ট খুঁইয়ে শিরোপা জয়ের স্বপ্নে ধাক্কা খেল ইস্টবেঙ্গল

ঝোড়ো ব্যাটিং প্রিয়াংশ-শ্রেয়সের, দিল্লিকে ২১১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

BIG BREAKING: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রত্যাহার!

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে শুভেন্দুর মাস্টারস্ট্রোকে ঘুম উড়েছে তারেক রহমানের

পঞ্জাবে ভোটের আগে আপে জোর ধাক্কা, বিজেপিতে নাম লেখালেন মুখ্যমন্ত্রীর ভাই

মুখ্যসচিব পদে এলেন মনোজ কুমার আগরওয়াল

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়