জঙ্গলমহলের পিড়াকাটায় এই প্রথম বিগ বাজেটের দুর্গাপুজো

Share:

নিজস্ব প্রতিনিধি,পিড়াকাটা: একদা মাওবাদী অধ্যুষিত জঙ্গল মহলের পিড়াকাটায় এই প্রথম হচ্ছে বিগ বাজেটের দুর্গাপুজো। পুজোর পরিচালনায় রয়েছে পিড়াকাটা বাজার দুর্গাপুজো কমিটি।জঙ্গলমহলে মাওবাদীদের(Maoist) আতঙ্ক একসময় স্থানীয়দের রোজকার জীবনের অঙ্গ হয়ে উঠেছিল৷ ব্যতিক্রম ছিল না পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটা(Pirakata) ৷ সকাল থেকে রাত, গামছা ঢাকা মাও-আতঙ্ককে সঙ্গী করেই বেঁচে থাকতেন সেখানকার মানুষজন। প্রায় নিত্যদিনই শোনা যেত গুলির শব্দ। বাতাসে থাকত বারুদের গন্ধ। গামছায় মুখ ঢেকে এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি করেছিল হার্মাদ আর মাওবাদীরা। নিরীহ মানুষজনকে তুলে নিয়ে গিয়ে গুলি করে খুন কিংবা ঘর জ্বালিয়ে দেওয়ার ঘটনাও নেহাত কম ঘটেনি। মাওবাদী কার্যকলাপের অভিযোগে সিধু সোরেন সহ পাঁচজনকে এনকাউন্টারে(Encounter) খতম করেছিল পুলিশ। মানুষের জীবন থেকে কার্যত মুছে গিয়েছিল উৎসবের আনন্দ। দুর্গাপুজোয়(Durgapujo) দল বেঁধে ঠাকুর দেখতে যাওয়া ভুলতে বসেছিল সেখানকার মানুষ। কিন্তু পালাবদলের পর পিড়াকাটা আর আগের অবস্থায় নেই। এখন বারুদের গন্ধ দূরস্ত, ল্যান্ডমাইন বিস্ফোরণের শব্দও শোনা যায় না পিড়াকাটায়। যাদের মধ্যে উৎসবের আনন্দ মুছে গিয়েছিল একসময়, তারাই ফের নতুন করে উৎসবে মেতে উঠবে এই দুর্গাপুজোয়।

এই নিয়ে ছয় বছরে পা দিল একদা মাওবাদী অধ্যুষিত জঙ্গল মহলের পিড়াকাটা। এই প্রথম সেখানে হতে যাচ্ছে বিগ বাজেটের দুর্গাপুজো। পুজোর পরিচালনায় রয়েছে পিড়াকাটা বাজার দুর্গাপুজো কমিটি। প্রায় ত্রিশ লক্ষ টাকা খরচ করে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা ও মণ্ডপ। ঠাকুর দেখার জন্য উৎসাহী হয়ে রয়েছে এক সময় মাও-আতঙ্কে থাকা পিড়াকাটার মানুষ।নবমীর দুপুরে প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে মানুষের ঢল চোখে পড়ার মতোন।এই গ্রাম্য এলাকায় এধরনের বিগ বাজেটের(Big Budget) পুজো এই প্রথম হতে চলেছে। বাজার কমিটির দুর্গাপুজো কমিটির সভাপতি প্রবীর কুমার সাউ, সম্পাদক সমিত দাস। করোনা কারণে গত তিন বছর সেইভাবে দুর্গাপুজোয় মেতে উঠতে পারেনি এখানকার মানুষজন। কিন্তু এবছর প্রত্যেকের মধ্যেই উৎসাহ তুঙ্গে। গত দুমাস আগে থেকেই প্রায় ৩০জন শ্রমিককে নিয়ে মণ্ডপ তৈরির কাজ শুরু করেছিলেন পুর্ব মেদিনীপুরের পটাশপুর এর শিল্পী সৌগত দাস(Saugata Das) ।

রোমের ভাটিকান শহরের একটি চার্চের আদলে এই মন্ডপ। সামনে থেকে দেখলে মনে হবে যেন একটি বিদেশের কোন চার্চের মধ্যে প্রবেশ করছি। এক চালার প্রতিমা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত টানা পাঁচদিন ধরে থাকছে বিচিত্র সাংস্কৃতিক অনুষ্ঠান। বস্ত্র বিতরণ ও রক্তদান কর্মসূচি পাশাপাশি নবমীর দিন পিড়াকাটা এলাকার পাশাপাশি প্রায় পঞ্চাশটি গ্ৰামের প্রায় কুড়ি হাজার মানুষের জন্য খাওয়াদাওয়ার আয়োজন থাকছে।
পুজো কমিটির অন্যতম সদস্য গৌতম দাস বলেন, বাজারের প্রায় সমস্ত ব্যবসায়ী মিলেই এই দুর্গাপুজোর আয়োজন করেছি। এই গ্রাম্য এলাকায় এধরনের বিগ বাজেটের পুজো এই প্রথম হতে চলেছে। তিনি আরো বলেন যে মাওবাদী আতঙ্ক কাটিয়ে আমরা এলাকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রথমে আমরা ৫ থেকে ৬ জন মিলে এই পূজোর আয়োজন করি, পরবর্তীতে এলাকার স্থানীয় মানুষের সহযোগিতায় প্রায় শতাধিক সদস্য নিয়ে এই পুজোর আয়োজন করা হচ্ছে। পূজোর পাশাপাশি আমরা নানা ধরনের সামাজিক কাজকর্মেও নিয়োজিত রেখেছি নিজেদের।

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর