বিধাননগরে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিধাননগরে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার দুপুরের মধ্যেই বিধাননগর পুরসভাকে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার এই মর্মে বিল্ডিং ভাঙার প্রাথমিক রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি।

সল্টলেকের সেক্টর ফাইভে ১৮১ শান্তিনগর এলাকায় একটি ভবনকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। মামলাকারী অবৈধ নির্মাণের বিষয়ে বিধাননগর পুরনিগমকে অভিযোগ জানান। এরপর আদালতের দ্বারস্থ হন। পুরনিগমের আইনজীবী আদালতে জানান, নির্মাণকারীকে পুরনিগমে ডাকা হলেও তিনি আসেননি। এরপরেই ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেন বিচারপতি। বিল্ডিংটির বাসিন্দারা নির্মাণকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে পুনর্বাসন চাইতে পারে বলেও জানিয়েছেন বিচারপতি।

এই মামলার শুনানিতে আগে বিচারপতি অবৈধভাবে নির্মীত ভবন ভেঙে ফেলার নির্দেশ দেন। কিন্তু সেই নির্মাণ ভেঙে ফেলা হয়নি। আদালতের নির্দেশ অমান্য করা হয়। নির্মাণকারীকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছিলেন। তিনিও আদালতে উপস্থিত হননি।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে