চতুর্থীতে বিরাট পতন শেয়ারবাজারে, সেনসেক্স কমল ৫৫১ সূচক

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ২৪ ঘন্টাও স্থায়ী হল না স্বস্তি। উল্টে বুধবার চতুর্থীতে বিরাট পতনের সাক্ষী থাকল শেয়ারবাজার। একদিনে ৫৫১ সূচক হারিয়ে ফের ৬৫ হাজারের ঘরে নেমে এসেছে সেনসেক্স। আর ১৪০ পয়েন্ট খুঁইয়ে ১৯ হাজার ৭০০-র ঘরের নিচে নেমেছে নিফটি। মূলত ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলির শেয়ারদরে পতনের কারণেই ধাক্কা খেয়েছে শেয়ারবাজার। আর শেয়ারবাজার ধাক্কা খাওয়ায় এক লক্ষ কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে বিনিয়োগকারীদের পকেট থেকে।

টানা তিনদিন পতন শেষে মঙ্গলবার ঘুরে দাঁড়িয়েছিল শেয়ারবাজার। ২৬১ পয়েন্ট বেড়ে ৬৬,৪২৮.০৯ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন সকালে আগের দিনের চেয়ে সামান্য বাড়তি পয়েন্ট নিয়ে শুরু হয় লেনদেন। শুরুতে সামান্য চড়লেও পরে নিচের দিকে নামতে থাকে। দুপুর বারোটা নাগাদ ৬৬ হাজারের গণ্ডি থেকে ৬৫ হাজারের ঘরে নেমে যায়। বাজার বিশেষজ্ঞদের মতে, যেভাবে ইজরায়েল-হামাস রক্তক্ষয়ী লড়াইয়ের ক্রমাবনতি ঘটছে এবং পরিস্থিতি আরও ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছে তাতে আশঙ্কিত হয়ে পড়ছেন বিনিয়োগকারীরা। তার প্রভাবেই দালাল স্ট্রিটে পতন ঘটেছে। দিনভর নিম্নমুখী থাকার পরে ৫৫১.০৭ সূচক খুঁইয়ে ৬৫,৮৭৭.০২ পয়েন্টে বন্ধ হয়েছে সেনসেক্স। একদিনেই ০.৮৩ শতাংশ সূচক হারিয়েছে। এদিন শেয়ারবাজারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৬,৪৭৫.২৭ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৬৫,৮৪২.১০ পয়েন্ট।

ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলির শেয়ার জোর ধাক্কা খেয়েছে। বাজাজ ফিনান্স ও বাজাজ ইনসার্বের পাশাপাশি এলটিআইএম, এইচডিএফসি, অ্যাক্সিস, আইসিআইসিআই ও কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের শেয়ার লোকসানের মুখে পড়েছে। তবে ওষুধ প্রস্তুতকারী সংস্থা সিপলা, সান ফার্মা ও ডক্টর রেড্ডি’জ ল্যাবরেটরির শেয়ারমূল্য বেড়েছে।  

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের