B. 1.1.529: দঃ আফ্রিকা যাবে কোহলিরা ?

শনিবার বৈঠকে বসছে বিসিসিআই

Share:

নিজস্ব প্রতিনিধি,  মুম্বই:  কোহলিদের দক্ষিণ আফ্রিকা সফরের সামনে প্রশ্ন চিহ্ন বসিয়ে দিল করোনার নতুন ভ্যারিয়েন্ট। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বিসিসিআই শনিবার বৈঠকে বসতে চলেছে। ওই বৈঠকে আসন্ন এই ট্যুরের ব্যাপারে বোর্ড কর্তারা আলোচনা করবেন।

বোর্ডের এক শীর্ষকর্তা জানিয়েছেন, ‘করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশের খবরটি রীতিমতো উদ্বেগের। সামনেই ভারতীয় ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর। টিমকে সেখানে পাঠানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার বৈঠকে বসবে বোর্ড।’

বিরাহ কোহলিদের সফর শুরু হবে ১৭ ডিসেমম্বর থেকে , চলবে আগামীবছর ২৬ জানুয়ারি পর্যন্ত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের রয়েছে তিনটি টেস্ট, চারটি টি-২০, এবং বেশ কয়েকটি ওয়ান্ডে। কিন্তু করোনার নতুন প্রজাতির সন্ধান সেই দেশ থেকে পাওয়ায় ভারত-সহ বিশ্ব যেমন উদ্বিগ্ন, উদ্বিগ্ন ভারতের ক্রিকেট বোর্ড কর্তারা।  শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকাল সাড়ে ১০টায় জরুরি বৈঠক ডাকেন।

যে বিষয়টা সব থেকে বেশি উদ্বেগের তা হল, প্রিয়াঙ্ক পাঞ্চালের নেতৃত্বে সেখানে গিয়েছে ভারতীয়- এ দল। খেলছে টেস্ট সিরিজ। যদিও সেটা আনঅফিসিয়াল। জানা গিয়েছে, ইতোমধ্যে তারা চারদিনের একটি ম্যাচ খেলেছে। আরও দুটি ম্যাচ তাদের খেলা বাকি। দল থাকবে ৯ ডিসেম্বর পর্যন্ত। ভারতীয় এ দলের ব্যাপারে বোর্ড যেমন উদ্বিগ্ন, উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। অসমর্থিত সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ভারতীয়-এ দলকে দেশে ফিরিয়ে আনা হতে পারে। 

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত