লক্ষ্মীবারেও ধাক্কা শেয়ারবাজারে, ২৪৮ সূচক কমল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: লক্ষ্মীবারেও ঘুরে দাঁড়াতে পারল না শেয়ারবাজার। ইজরায়েল-হামাস লড়াইয়ের ধাক্কায় একদিনেই ২৪৮ সূচক কমল সেনসেক্স। আর নিফটি কমল ৪৬ সূচক। এ নিয়ে টানা দুদিনে ৮০০  পয়েন্টের মতো পতন ঘটল সেনসেক্সে। উইপ্রো, টেক মাহিন্দ্রা, সান ফার্মা, এনটিপিসিএর মতো সংস্থার শেয়ারদর অনেকটাই হ্রাস পেয়েছে। শুধুমাত্র অটোমোবাইল ক্ষেত্রের সংস্থাগুলি লাভের মুখ দেখেছে।

বুধবারই ৫৫১ সূচক কমে ৬৫ হাজারের ঘরে নেমে এসেছিল সেনসেক্স। ফলে অনেকটাই সতর্ক ছিলেন বিনিয়োগকারীরা। প্রায় ৪০০ সূচক কম নিয়ে রেড জোন থেকেই শুরু হয়েছিল লেনদেন। কিন্তু শুরুতেই হুড়মুড়িয়ে নিচের দিকে নামতে থাকে। দুপুর সাড়ে এগারোটা নাগাদ ফের চড়তে থাকে। তার পর থেকে চড়াই উতরাইয়ের মধ্যেই এগোতে থাকে। শেষ পর্যন্ত অবশ্য পতনের মধ্য দিয়েই শেষ হয় দিনের লেনদেন। বাজার বন্ধের সময় ২৪৭ দশমিক ৭৮ পয়েন্ট খুঁইয়ে ৬৫, ৬২৯.২৪ সূচকে দাঁড়িয়েছে সেনসেক্স। আর ৪৬.৪০ সূচক খুঁইয়ে ১৯,৬২৪.৭০ সূচকে দাঁড়িয়েছে নিফটি। এদিন বাজারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৫,৮৬৯.৬৫ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৬৫,৩৪৩.৫০ পয়েন্ট।

শেয়ারবাজারে এদিন অটো, এফএমসিজি ও কনজিউমার ডুরাবেল ক্ষেত্রের শেয়ার সামান্য লাভের মুখ দেখেছে। মেটাল ও এনার্জি ক্ষেত্রের শেয়ার বড়সড় ধাক্কা খেয়েছে। চিনা সংস্থাগুলির শেয়ারদর এক বছরের মধ্যে সবচেয়ে নিম্নমুখী হয়ে দাঁড়িয়েছে। বাজারে ধসের দিনেও লাভের মুখ দেখেছে বাজাজ অটো, নেসলে ও এলটিআইএম। 

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর