Loading live market data...
Loading active stocks...
Connecting...

হাবড়ায় বাধা পেয়ে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, হাবড়া: পুজোর দিনে হাবড়ায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি । গুরুতর জখম ব্যবসায়ী, চাঞ্চল্য এলাকায়।গুলি চালানোর ঘটনাটি ঘটে বুধবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার বনবিবিতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় , হাবড়া জমিদার গেট এলাকার বাসিন্দা বস্ত্র ব্যবসায়ী মাঝ বয়সী স্বপন সাহা ,বাদুড়িয়া থানার (Baduria P.S.)বাগজোলা এলাকা থেকে টাকা কালেকশন করে টাকার ব্যাগ নিয়েই ভ্যানে করে বাড়ি ফিরছিলেন।

ঠিক তখন হাবড়া(Habra) এলাকার বন বিবিতলাএলাকায় আসতেই গৌড়বঙ্গ রোডে দুটো বাইকে করে মোট পাঁচজন দুষ্কৃতী এই ব্যবসায়ীর পথ আটকায়। টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এরকমটাই অভিযোগ। ব্যবসায়ী বাধা দিতেই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

ব্যবসায়ীর পায়ে গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা হাবড়া হাসপাতালে(Habra Hospital) নিয়ে গেলে ওখান থেকে রেফার করা হয় কলকাতায়। ঘটনাস্থলে যায় হাবড়া থানার পুলিশ। একদম পুজোর মুখে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের