গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদ জানানোয় বরখাস্ত ইজরায়েলের বামপন্থী সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হামাস হামলার প্রতিবাদে গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইজরায়েল। এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে একাধিক রাষ্ট্র। গাজার বেসামরিক মানুষের হাহাকার প্রাণ কাঁদাবে পাষাণেরও। অথচ থামছেনা ইজরায়েলি সেনার মারণখেলা। এই ত্রাসের প্রতিবাদ উঠেছে ইজরায়েলের অন্দরেও।  গাজায় যুদ্ধ নিয়ে ইজরায়েলবিরোধী মন্তব্য করায় বরখাস্ত করা হল ইজরায়েলের এক বামপন্থী সাংসদকে।   

বামপন্থী ওই সাংসদের নাম ওফার ক্যাসিফ। তিনি এক সাক্ষাতকারে অভিযোগ করেন, ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় এমন একটি পরিকল্পনা কার্যকর করতে চাইছেন, যা ইউরোপে ইহুদিদের বিরুদ্ধে নাৎসিদের নেওয়া ‘চূড়ান্ত সমাধান’-এর সমতুল্য। পাশাপাশি ইজরায়েলে হামাসের হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘ইজরায়েলই এই সহিংসতা চেয়েছিল।’  

তাঁকে বরখাস্ত করার প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাসিফ লেখেন, নেসেটের সিদ্ধান্তটি রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতার কফিনে আরেকটি পেরেক ঠোকার শামিল। উল্লেখ্য, তাঁকে ৪৫ দিনের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে এই সিদ্ধান্ত নেতানিয়াহু সরকারের ক্ষমতা প্রয়োগের আরেক নিদর্শন।

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো

মা’কে হারালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

আন্তর্জাতিক রাজনীতিতে ভারতকে ‘সাইড প্লেয়ার’ বললেন রাহুল, ‘পাকিস্তানি ফ্যানবয়’ কটাক্ষ বিজেপির

মেধার কাছে হার মানল অভাব! NEET-JEE-তে উত্তীর্ণ হয়ে বাবার আত্মত্যাগের মূল্য দিল দু’ভাই

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট

দেশে ফিরতে পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আইনজীবীর মাধ্যমে পুনরায় আবেদন হাসিনার

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

দুর্যোগের কারণে আপাতত স্থগিত ‘চাষাপাড়ার বুড়িমা’র বিসর্জন, কবে হবে? 

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন