‘জল্লাদ’ নেতানিয়াহুর পাশে দাঁড়াতে পেরে গর্বিত সুনক

Share:

নিজস্ব প্রতিনিধি, তেল আভিভ: গাজায় নিরীহ ফিলিস্তিনিদের হত্যাযজ্ঞে ঝাঁপিয়েছে জল্লাদ বেঞ্জামিন নেতানিয়াহুর খুনে বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পদাঙ্ক অনুসরণ করে ওই হত্যাযজ্ঞকে খোলাখুলি সমর্থন জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। বৃহস্পতিবার ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করার সময়ে তিনি বলেন, ‘ইজরায়েলের পাশে দাঁড়াতে পেরে গর্বিত। ইজরায়েলের প্রধানমন্ত্রীকে বলেছি, গাজার বিরুদ্ধে আপনাদের সব পদক্ষেপে আমরা পাশে আছি। পাশে থাকব। গাজার বিরুদ্ধে লড়াইয়ে আপনারাই জয়ী হবেন বলে আশাবাদী।’

ব্রিটিশ প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। জাতিসঙ্ঘ থেকে শুরু করে গোটা বিশ্বের অধিকাংশ দেশের রাষ্ট্রপ্রধান যখন গাজায় যুদ্ধবিরতির দাবিতে সরব হয়েছেন, তখন গাজায় ধ্বংসলীলা চালিয়ে যাওয়ার পক্ষে কীভাবে সওয়াল করলেন সুনক, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কট্টর মুসলিম বিদ্বেষী হিসেবেই পরিচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী। মুসলিমদের মনেপ্রাণে কতটা ঘৃণা করেন তিনি, তা তাঁর মন্তব্যেই স্পষ্ট।

গত ৭ অক্টোবর ফিলিস্তানি মুক্তিকামী সংগঠন হামাসের হামলার পরেই ইজরায়েলের পাশে এসে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার লেজুর হিসেবে পরিচিত ব্রিটেন। হামাস হামলার বদলা নিতে কীভাবে গাজায় ধ্বংসলীলা চালাতে হবে ইজরায়েলি প্রধানমন্ত্রী ও সেনা আধিকারিকদের সঙ্গে বসে তা চূড়ান্ত করেছেন মার্কিন বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী অস্টিন লয়েড। বুধবারই ইজরায়েল সফর করে গাজা ধ্বংসে তেল আভিভের সমস্ত পদক্ষেপের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর সফরের ২৪ ঘন্টার মধ্যেই ইজরায়েলি জল্লাদ বাহিনীকে উ‍ৎসাহ জোগাতে তেল আভিভে পা রাখেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।  

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো

মা’কে হারালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

আন্তর্জাতিক রাজনীতিতে ভারতকে ‘সাইড প্লেয়ার’ বললেন রাহুল, ‘পাকিস্তানি ফ্যানবয়’ কটাক্ষ বিজেপির

মেধার কাছে হার মানল অভাব! NEET-JEE-তে উত্তীর্ণ হয়ে বাবার আত্মত্যাগের মূল্য দিল দু’ভাই

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট

দেশে ফিরতে পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আইনজীবীর মাধ্যমে পুনরায় আবেদন হাসিনার

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

দুর্যোগের কারণে আপাতত স্থগিত ‘চাষাপাড়ার বুড়িমা’র বিসর্জন, কবে হবে? 

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন