দিল্লি থেকে ৪১ কূটনীতিবিদকে সরিয়ে নিয়েছে কানাডা

Share:

নিজস্ব প্রতিনিধি, অটোয়া: খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডের জেরে নয়াদিল্লির সঙ্গে কানাডার সম্পর্কে ফাটল অনেকটাই চওড়া হয়েছে। দিল্লির কানাডা দূতাবাসকে ৪১ কূটনীতিবিদকে সরিয়ে নেওয়ার জন্য কানাডা বিদেশ মন্ত্রককে নির্দেশ দিয়েছিল মোদি সরকার। সেই নির্দেশ মেনে ৪১ কূটনীতিবিদকে দিল্লি থেকে সরিয়ে নিয়েছে জাস্টিন ট্রুডো সরকার। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন কানাডার বিদেশ মন্ত্রী মেলানি জোলি।

হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডের পিছনে ভারত সরকারের হাত রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুলে শোরগোল ফেলে দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে বিদেশ মন্ত্রক। ভুয়ো অভিযোগ তোলার অভিযোগে কানাডার নাগরিকদের ভিসা প্রদান বন্ধ করার পাশাপাশি ৪১ কূটনীতিবিদকে দিল্লির দূতাবাস থেকে সরিয়ে নেওয়ারও নির্দেশ দিয়েছিল। কূটনীতিবিদ প্রত্যাহারের জন্য ১০ অক্টোবর সময়সীমা বেঁধে দিয়েছিল।

ওই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও ট্রুডো সরকার কূটনীতিবিদদের প্রত্যাহারে আগ্রহ না দেখানোয় চরম হুঁশিয়ারি দেয় বিদেশ মন্ত্রক। জানিয়ে দেওয়া হয়, শুক্রবারের পরে ৪১ কূটনীতিবিদের রক্ষাকবচ প্রত্যাহার করে নেওয়া হবে। ওই চরম হুঁশিয়ারির পরেই কূটনীতিবিদদের প্রত্যাহার করে নিয়েছে ট্রুডো সরকার। বুধবারই কানাডার বিদেশ মন্ত্রী মেলানি জোলি নয়াদিল্লির সিদ্ধান্ত সম্পর্কে ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, ’৪১ কূটনিতিবিদের উপর থেকে রক্ষাকবচ প্রত্যাহার করা আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশনে গৃহীত সিদ্ধান্তের বিরোধী।’ তবে ২৪ ঘন্টার মধ্যে সুর খানিকটা নরম করে তিনি জানিয়েছেন, ‘ ‘নিরাপদেই নয়াদিল্লি থেকে ৪১ কূটনীতিবিদ ও তাদের পরিবারকে সরিয়ে আনা হয়েছে।’

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো

মা’কে হারালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

আন্তর্জাতিক রাজনীতিতে ভারতকে ‘সাইড প্লেয়ার’ বললেন রাহুল, ‘পাকিস্তানি ফ্যানবয়’ কটাক্ষ বিজেপির

মেধার কাছে হার মানল অভাব! NEET-JEE-তে উত্তীর্ণ হয়ে বাবার আত্মত্যাগের মূল্য দিল দু’ভাই

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট

দেশে ফিরতে পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আইনজীবীর মাধ্যমে পুনরায় আবেদন হাসিনার

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

দুর্যোগের কারণে আপাতত স্থগিত ‘চাষাপাড়ার বুড়িমা’র বিসর্জন, কবে হবে? 

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন