নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ এড়ানোর পরামর্শ ইজরায়েলের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গাজা ভূখণ্ডে ইজরায়েলের হত্যালীলার বিরুদ্ধে সরব হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি আজ শনিবার নিরীহ ফিলিস্তিনিদের প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। বাংলাদেশ সরকারের এমন পদক্ষেপে চটেছেন ‘জল্লাদ’ হিসেবে খ্যাতি লাভ করা ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার স্যাঙাতরা। ঢাকার উপরে পাল্টা চাপ তৈরি করতে তাই নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ নিয়ে সতর্কতা জারি করেছে ইজরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদ।

এদিন একাধিক ‘এক্স’ (পূর্বতন টুইটার) বার্তায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে ভ্রমণের ব্যাপারে নাগরিকদের সতর্ক করেছে ইজরায়েল সরকার। বাংলাদেশে বর্তমানে অবস্থানরত নাগরিকদের চোখ-কান খোলা রেখে চলাফেরার পরামর্শও দেওয়া হয়েছে। ‘এক্স’ বার্তায় লেখা হয়েছে, ‘হামাসের বিরুদ্ধে গাজা যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশে ইজরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ ও উত্তেজনা দেখা গিয়েছে। ইজরায়েলি ও ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে শত্রুতা-সহিংসতা প্রদর্শন করা হচ্ছে। তাই তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর, জর্ডান-সহ অন্যান্য আরব দেশ থেকে নাগরিকদের যত দ্রুত সম্ভব অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। একই সঙ্গে মালয়েশিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও মালদ্বীপসহ আশপাশের দেশগুলোয় ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইজরায়েলে আকস্মিক আক্রমণ শানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।ওই হামলার পরে বদলা নিতে গাজাজুড়ে তাণ্ডব চালিয়ে চলছে ইজরায়েলের খুনে বাহিনী। গত ১৫ দিন ধরে একনাগাড়ে বিমান হামলা চালানো হচ্ছে। ওই বিমান হামলায়  শনিবার দুপুর পর্যন্ত ৪ হাজার ৩৮৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ১৭৫৬ শিশু এবং ৯৬৭ জন মহিলা রয়েছে। আহত হয়েছেন আরও ১৩ হাজার ৫৬১ জন বেসামরিক ফিলিস্তিনি নাগরিক।

মেধার কাছে হার মানল অভাব! NEET-JEE-তে উত্তীর্ণ হয়ে বাবার আত্মত্যাগের মূল্য দিল দু’ভাই

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট

দেশে ফিরতে পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আইনজীবীর মাধ্যমে পুনরায় আবেদন হাসিনার

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

দুর্যোগের কারণে আপাতত স্থগিত ‘চাষাপাড়ার বুড়িমা’র বিসর্জন, কবে হবে? 

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

বিশ্বে প্রথম, গণহত্যার দায়ে মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক ন্যায় আদালত

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের