ইজরায়েল-হামাসের যুদ্ধ বিরতি চেয়ে বাইডেনকে চিঠি হলিউডের ৬০ শিল্পীর

পবিত্রভূমির সব মানুষের জীবনের প্রতি শ্রদ্ধা জানাতে আপনার প্রশাসন ও সব বিশ্বনেতাদের অনুরোধ করছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইজরায়েল-হামাস সংঘর্ষে গোটা বিশ্ব আতঙ্কে। গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় আচমকাই হামলা করে ফিলিস্তিনি হামাস জঙ্গিগোষ্ঠী। বন্দুক হাতে রীতিমতো রকেটের বর্ষণ করে তাঁরা। ইতিমধ্যেই ইজরায়েলের জঙ্গিগোষ্ঠীর আক্রমণে নিহত হয়েছে ৪০০০ জন মানুষ। দিন কয়েক আগেই গাজার একটি হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণে নিহত হয় ৫০০ জন। তবে ইজরায়েল-হামাস সংঘর্ষে বিশ্বের অধিকাংশ মানুষ ইজরায়েলের পাশেই দাঁড়িয়েছে। দিন কয়েক আগেই হলিউডের জনপ্রিয় অভিনেত্রী গাল গ্যাডট-সহ প্রায় ৭০০ জন শিল্পীরা ইজরায়েল-হামাস সংঘর্ষের বিরুদ্ধে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেন।

এদিকে সম্প্রতি অস্কারবিজয়ী অভিনেতা জোয়াকুইন ফিনিক্স ও কমেডিয়ান জন স্টেওয়ার্টসহ ৬০ হলিউড তারকা একটি লিখিত বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে গাজায় যুদ্ধবিরতির দাবি করেছেন।

তাঁরা চিঠিতে লেখেন, ‘পবিত্রভূমির সব মানুষের জীবনের প্রতি শ্রদ্ধা জানাতে আপনার প্রশাসন ও সব বিশ্বনেতাদের অনুরোধ করছি।আর সময় নষ্ট না করে দ্রুত যুদ্ধবিরতির ব্যবস্থা করুন। গাজায় বোমাবর্ষণ বন্ধ করুন। বন্দিদের নিরাপদ মুক্তির ব্যবস্থা করুন। এ ঘটনায় আমরা নীরব ছিলাম-এমন বার্তা ভবিষ্যৎ প্রজন্মকে দিতে চাই না। অবরুদ্ধ গাজাবাসীদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’ এই ৬০ তারকার মধ্যে আরও আছেন সুসান সারানডন, ক্রিস্টেন স্টেওয়ার্ট, কুইনটা ব্রুনসন, রামি ইউসুফ, রিজ আহমেদ ও মাহেরশালা আলি।

মেধার কাছে হার মানল অভাব! NEET-JEE-তে উত্তীর্ণ হয়ে বাবার আত্মত্যাগের মূল্য দিল দু’ভাই

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট

দেশে ফিরতে পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আইনজীবীর মাধ্যমে পুনরায় আবেদন হাসিনার

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

দুর্যোগের কারণে আপাতত স্থগিত ‘চাষাপাড়ার বুড়িমা’র বিসর্জন, কবে হবে? 

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

বিশ্বে প্রথম, গণহত্যার দায়ে মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক ন্যায় আদালত

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের