গির্জার পরে পশ্চিম তীরে মসজিদ গুঁড়িয়ে দিল ইজরায়েলি সেনা

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্কিন মদতপুষ্ঠ ইজরায়েলের খুনে বাহিনীর হামলার হাত থেকে  রেহাই পাচ্ছে না ধর্মীয় উপাসনালয়। গত বৃহস্পতিবার রাতে ক্ষেপণাস্ত্র ছুড়ে গাজার একটি গির্জাকে গুঁড়িয়ে দিয়েছিল। আর রবিবার ভোরে পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের একটি মসজিদে হামলা চালাল। হামলায় কার্যত গুঁড়িয়ে গিয়েছে প্রাচীন মসজিদটি। এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর মিলেছে। তবে ধ্বংসস্তুপের নিচে অনেকেই চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা। ধ্বংসস্তুপ সরিয়ে উদ্ধারকার্য চলছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের মদতে গত ৭ অক্টোবর থেকে গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি নিধন শুরু করেছে ইজরায়েলের সেনাবাহিনী। লাগাতার বিমান থেকে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে চলছে। আন্তর্জাতিক আইন উপেক্ষা করে হাসপাতাল, স্কুল, গির্জা, মসজিদ গুঁড়িয়ে দিচ্ছে। তথাকথিত বিশ্বের কুখ্যাত যুদ্ধবাজ দেশগুলি টুঁ শব্দটি করছে না। উল্টে প্রতি মুহুর্তে নিরীহ ফিলিস্তিনিদের মৃত্যুর খবরে উ‍ৎসব পালন করে চলেছে। গত ১৫ দিনে ইজরায়েলি ঘাতক বাহিনীর হামলায় সাড়ে চার হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তার মধ্যে ৬০ ভাগই মহিলা ও শিশু।  

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম ‘আলজাজিরা’ জানিয়েছে, এদিন ভোর রাতে পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের আল আনসার মসজিদের উপরে হামলা চালায় ইজরায়েলি সেনাবাহিনী। বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে নিমিষেই ধ্বংসস্তুপে পরিণত হয় মসজিদটি। জেনিনের রেড ক্রিসেন্টের পরিচালক মাহমুদ আল-সাদি সাংবাদিকদের জানিয়েছেন, হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে। মসজিদে হামলার পক্ষে সাফাই দিতে গিয়ে ইজরায়েলি সেনাবাহিনী বলেছে, ‘মসজিদটিতে হামাস সদস্যরা আশ্রয় নিয়েছিল। তাই হামলা চালানো হয়েছে।’

মেধার কাছে হার মানল অভাব! NEET-JEE-তে উত্তীর্ণ হয়ে বাবার আত্মত্যাগের মূল্য দিল দু’ভাই

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট

দেশে ফিরতে পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আইনজীবীর মাধ্যমে পুনরায় আবেদন হাসিনার

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

দুর্যোগের কারণে আপাতত স্থগিত ‘চাষাপাড়ার বুড়িমা’র বিসর্জন, কবে হবে? 

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

বিশ্বে প্রথম, গণহত্যার দায়ে মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক ন্যায় আদালত

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের