সিরিয়ার আলেপ্পো ও দামাস্কাস বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র  হামলা ইজরায়েলের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার আলেপ্পো ও দামাস্কাস বিমানবন্দরে ফের হামলা চালাল ইজরায়েলের খুনে বাহিনী। ওই হামলায় একজন নিহত হয়েছে। হামলার পরেই কোনও ঝুঁকি না নিয়ে দুই বিমানবন্দরের পরিষেবা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে গত ১০ দিনে সিরিয়ার দুই বিমানবন্দরে তিন বার হামলা চালাল ইজরায়েলের খুনে বাহিনী।

গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় ফিলিস্তানের মুক্তিকামী সংগঠন হামাস। ওই হামলার পরেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মদতে গাজা ও পশ্চিম তীরে ধ্বংস ও হত্যালীলা চালাতে শুরু করেছে ইজরায়েল সেনা। ওই হামলায় এখনও পর্যন্ত সাড়ে চার হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। তার মধ্যে ৬০ শতাংশের বেশি শিশু ও মহিলা।

গাজা ও পশ্চিম তীরে হামলা চালানোর পাশাপাশি হামাস সদস্যদের আশ্রয় দেওয়ার মনগড়া অভিযোগ তুলে গত ১২ ও অক্টোবর সিরিয়ার আলেপ্পো ও দামাস্কাস বিমানবন্দরেও হামলা চালায় ইজরায়েলি সেনা। ওই হামলার পরেই দুই বিমানবন্দরের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের পরিষেবা চালু করা হয়।

রবিবার ‘টাইমস অব ইজরায়েল’ জানিয়েছে, রবিবার ভোরে সিরিয়ার দামাস্কাস ও আলেপ্পো বিমানবন্দর লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র  হামলা চালায় ইজরায়েলি সেনা। ওই হামলায় বিমানবন্দরের এক কর্মী প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন কর্মী। হামলার পরেই দুই বিমানবন্দরের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ওই দুই বিমানবন্দরে যে সব বিমান নামার কথা ছিল এবং বিমানবন্দর  থেকে ওড়ার কথা ছিল সেই বিমানগুলি লাটাকিয়া বিমানবন্দরে অবতরণ করবে এবং সেখান থেকে ছাড়বে বলে সিরিয়ার পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে।     

মেধার কাছে হার মানল অভাব! NEET-JEE-তে উত্তীর্ণ হয়ে বাবার আত্মত্যাগের মূল্য দিল দু’ভাই

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট

দেশে ফিরতে পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আইনজীবীর মাধ্যমে পুনরায় আবেদন হাসিনার

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

দুর্যোগের কারণে আপাতত স্থগিত ‘চাষাপাড়ার বুড়িমা’র বিসর্জন, কবে হবে? 

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

বিশ্বে প্রথম, গণহত্যার দায়ে মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক ন্যায় আদালত

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের