আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাপ নিয়ে সেলফি তুলতে গিয়ে চরম বিপদ

নিজস্ব প্রতিনিধিঃ অজগর সাপ নিয়ে ছবি। অনুরোধ শুনে চমকে গেলেন সকলে। শেষে অজগর গলায় পেঁচিয়ে ধরতেই ঘটল বিপত্তি। ঘটনাটি ঘটেছে কেরালার কান্নুরে। অবশেষে পেট্রোল পাম্পের এক কর্মী তাঁকে বাঁচান।

কান্নুরের একটি পেট্রোল পাম্পের কর্মীরা হঠাৎ দেখেন, এক ব্যক্তি অজগর নিয়ে এসে ছবি  তোলার অনুরোধ করছেন। ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। তিনি চাইছিলেন কেউ যাতে তাঁর ছবি তুলে দেয়। অজগরটি তখন তাঁর কাঁধে ছিল।

ভ্যালাপত্তনম পেট্রোল পাম্পের কর্মী অভিষেক বলেন, “চন্দ্রান মদ্যপ ছিল। একটি অজগর নিয়ে আমাদের কাছে এসেছিল। সে চেয়েছিলেন যে আমরা তার ঘাড়ে থাকা অজগরের সাথে তার একটি ছবি তুলে দিই। সে মদ্যপ ছিল বলে বুঝতে পারছিলনা সে কি করছে। অজগর যখন তাঁর গলা পেঁচিয়ে ধরতে শুরু করে তখন চন্দ্রন পড়ে যায়। আমি কখনই সাপের মুখোমুখি হইনি। কিন্তু চন্দ্রন সাপের হাত থেকে রক্ষা পেতে লড়াই করতে দেখে আমি একটি ব্যাগ নিয়ে ছুটে যাই। অনেক কষ্টে আমি জোর করে সাপের লেজ টেনে ধরি। এরপর সাপ তাঁর বন্ধন শিথিল করে”।  এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যা দেখে চক্ষু চড়কগাছ সকলের।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ