বেঙ্গালুরুতে জমজমাট বনেদি পাল বাড়ির দুর্গাপুজো

Share:

নিজস্ব প্রতিনিধি,বেঙ্গালুরু: কলকাতার বনেদি বাড়ির পুজোগুলির মতোই সাবেকিয়ানা ও জাঁকজমকের দিক থেকে কোনো অংশে কম নয় বেঙ্গালুরুর(Bengaluru) পাল বাড়ির পুজো ।বেঙ্গালুরুর হিন্দুস্থান এরোনটিক এলাকায় এই পুজো দেখতে দূর দুরান্ত থেকে প্রতি বছর বহু মানুষ ভিড় করেন। এবছরও তার কোনো ব্যাতিক্রম হয়নি। বাঙালি অবাঙালি নির্বিশেষে বহু মানুষ প্রতিদিন ভিড় করছেন এই পুজো দেখতে।পালবাড়ির(PalBari) পুজোতে এলে মনেই হতে পারে কলকাতার কোনও সাবেকি পুজো দেখতে এসেছেন। জাঁকজমকও কম নয় এখানে। কলকাতা থেকে প্রতিমা শিল্পীকে এনে ঠাকুর তৈরি হয়েছে এখানেই। ভোগ ও মিষ্টি তৈরির জন্যও সেই কলকাতার ক্যাটারার থেকে হালুইকর, পুরোহিত থেকে ময়রা সবাইকে নিয়ে আসা হয়। একেবারে প্রত্যেকের জন্যে হোটেলের মতো উচ্চ মানের থাকা-খাওয়ার সুবন্দোবস্ত করেছেন পাল বাড়ির পুজোর মূল উদ্যোক্তা রোজি পাল।

কলকাতার শ্যামবাজারে (Shyambazar) বড়ো হয়ে ওঠা রোজি ছোটবেলা থেকেই তাঁর বাবা লোকনাথ বন্দ্যোপাধ্যায়ের হাত ধেরে পুজো দেখতে যেতেন। পরে স্থানীয় পুজোর সঙ্গে জড়িয়েও পড়েন। বাবার সঙ্গে ছোটবেলার পুজোর স্মৃতি বাঁচিয়ে রাখতেই কয়েক বছর আগে বেঙ্গালুরুতে পুজো শুরু করেন। তাঁর শ্বশুরবাড়ি ফলতার জমিদার। তবে দীর্ঘদিন বেলুড়ের(Belur) বাসিন্দা হওয়ায় রামকৃষ্ণ মিশেনের পুজো দেখতে প্রতিবছর যেতেন। স্বামী সুজিত পাল কর্মসূত্রে বেঙ্গালুরুতে যাওয়ায় রোজিও সেখানের বাসিন্দা হয়ে যান। শুরু করেন পুজো। মাঝে কয়েক বছর বিদেশে থাকায় বাধ্য হয়েই পুজো বন্ধ রাখতে হয়েছিল।

নতুন করে পুজো এবার চতুর্থ বছরে। বিশাল ফ্ল্যাটে(Flat) বড় পুজোর আয়োজন। সঙ্গে গান, নির্ভেজাল আড্ডা। বাঙালি খাওয়াদাওয়া তো আছেই। পুজোর ভাবনা রোজির হলেও তা বাস্তবায়িত হয় পাল পরিবারের কর্তা সীতাংশুশেখর ও তাঁর স্ত্রী শিপ্রা পালের উদ্যোগে। তাঁরা বেঙ্গালুরুর স্থায়ী বাসিন্দা নন। কলকাতা থেকে পুজোর উপচার তাঁরাই নিয়ে যান। খেয়াল রাখেন সবকিছু নিষ্ঠার সঙ্গে হচ্ছে কিনা সেই দিকে। ভিন রাজ্যে গিয়েও পুজার ঐতিহ্য ও উপাচারের খামতি রাখেনি পাল পরিবার। যেন কলকাতার পুজোর জমজমাট ও ঐতিহ্যের স্বাদ পাচ্ছেন ব্যাঙ্গালোর বাসীরাও।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য