গাজার হাসপাতালে হামলা চালায়নি ইজরায়েল, ‘জল্লাদ’ নেতানিয়াহুর পাশে ‘জঙ্গি’ ট্রুডো

Share:

নিজস্ব প্রতিনিধি, অটোয়া:খলিস্তানি জঙ্গিদের মদতদাতা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবার গাজায় হত্যালীলা চালানো ইজরায়েলের পাশে দাঁড়িয়ে পড়লেন। রবিবার  কানাডার জাতীয় প্রতিরক্ষা দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ‘গাজার আল আহলি হাসপাতালে হামলা চালায়নি ইজরায়েল। গাজা থেকে উ‍ৎক্ষপণ করা রকেটই ভুলক্রমে আছড়ে পড়েছে।’

উল্লেখ্য, গত মঙ্গলবার ভোর রাতে গাজার আল আহলি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইজরায়েলের ঘাতক বাহিনী। ওই হামলায় কমপক্ষে ৪৭১ জন প্রাণ হারান। গোটা বিশ্ব ওই বর্বরোচিত হামলার নিন্দায় সরব হয়েছে। হাসপাতালে হগামলা চালানোকে কাপুরুষতা বলে আখ্যা দিয়েছে একাধিক আন্তর্জাতিক সংগঠন। চাপে পড়ে হাসপাতালে হামলার কথা অস্বীকার করে ইজরায়েল। আর ঘাতক বেঞ্জামিন নেতানিয়াহুর অপকর্ম আড়াল করতে আসরে নেমেছিলেন গাজায় নিরীহ ফিলিস্তিনিদের হত্যালীলায় ইন্ধন জোগানো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। দুই কুখ্যাত যুদ্ধবাজই দাবি করেছিলেন, ‘গাজার হাসপাতালে হামলা চালায়নি ইজরায়েল। ওই হামলা চালিয়েছে হামাস।

দুই কুখ্যাত যুদ্ধবাজের সুরে সুর মিলিয়েছেন জঙ্গিদের আশ্রয়দাতা হিসেবে পরিচিত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকার। যদিও গাজার হাসপাতালে কারা হামলা চালিয়েছে তা শনাক্তকরণে স্বাধীন আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে জাতিসঙ্ঘ। কূটনীতিবিদরা মনে করছে, নয়াদিল্লির সঙ্গে যে ছায়াযুদ্ধ শুরু করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সেই যুদ্ধে ওয়াশিংটনকে পাশে পাওয়ার জন্যই গাজার হাসপাতালে হামলার দায় হামাসের উপরে চাপিয়েছে কানাডার প্রতিরক্ষা দফতর।

মেধার কাছে হার মানল অভাব! NEET-JEE-তে উত্তীর্ণ হয়ে বাবার আত্মত্যাগের মূল্য দিল দু’ভাই

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট

দেশে ফিরতে পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আইনজীবীর মাধ্যমে পুনরায় আবেদন হাসিনার

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

দুর্যোগের কারণে আপাতত স্থগিত ‘চাষাপাড়ার বুড়িমা’র বিসর্জন, কবে হবে? 

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

বিশ্বে প্রথম, গণহত্যার দায়ে মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক ন্যায় আদালত

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের