নিউ বারাকপুর থানার উদ্যোগে সেরা খুঁজতে পুজো পরিক্রমা

Share:

নিজস্ব প্রতিনিধি,নববারাকপুর : থিমের অভিনবত্বে ও সাবেকিয়ানায় কলকাতা উত্তর শহরতলিকে টেক্কা দিল নিউ বারাকপুর। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে নিউ বারাকপুর পুরসভা(New Barrackpore Municipality) ও বিলকান্দা ১ ও ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কিছু সার্বজনীন দুর্গাপুজো ঘিরে জনজোয়ার। নিউ বারাকপুর থানা সমন্বয় কমিটির উদ্যোগে শহরে ও গ্রামাঞ্চলে পুজো পরিক্রমা করেন বিচারকগন।ছিলেন থানার ওসি বিজয় কুমার ঘোষ, এসআই সমীরণ দাস সহ বিচারকগন।

বিভিন্ন পুজো মন্ডপে মাতৃ প্রতিমা সহ পরিবেশ থিমের ভাবনা সামাজিক কর্মকান্ডে সংশ্লিষ্ট পুজো কমিটির কর্মকর্তাদের সাথে কথাবার্তা বলেন থানার বিচারকমন্ডলী।ঘোলা এসিপি তনয় চ্যাটার্জি বলেন, প্রতি বছরের মতো এবছর ও নিউ বারাকপুর থানার(New Barrackpore P.S.) উৎসব সমন্বয় কমিটির প্রগতিশীল বিচারকমন্ডলী শহরে ও গ্রামাঞ্চলে বেশ কিছু ভালো পুজো পরিক্রমা করেছেন।

খুব শীঘ্রই প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী মন্ডপ, প্রতিমা, থিম সহ ভালো পুজো কমিটির ফলাফল ঘোষণা করা হবে। বিজেতাদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল পুজো কমিটি। জনসংযোগের অঙ্গ হিসেবে বাছাই করা পুজো কমিটি গুলিকে সম্মান জ্ঞাপন ও পুরস্কার দেওয়া এই এক অভিনব উদ্যোগ নিউ ব্যারাকপুর থানা।

একই সঙ্গে পুলিশ সমাজের বন্ধু।মহা অষ্টমীর পুন্য লগ্নে অসহায় বৃদ্ধা দের পাশে দাঁড়িয়ে নিউ বারাকপুর থানার উদ্যোগে সাঁঝবেলায় আগমনী শীর্ষক রবিবার দুপুরে থানা প্রাঙ্গণে প্রীতি বস্ত্র উপহার প্রদান করা হয়।শারদীয়া উৎসবে প্রীতি বস্ত্র উপহার পেয়ে বেজায় খুশি মহিলারা।উপস্থিত ছিলেন ঘোলা এসিপি তনয় চ্যাটার্জি, নিউ বারাকপুর থানার ওসি বিজয় কুমার ঘোষ সহ থানার বিভিন্ন পুলিশ আধিকারিক ও কর্মীবৃন্দ। ঘোলা এসিপি তনয় চ্যাটার্জি বলেন, শারদীয়া উৎসবের মহা অষ্টমীর দুপুরে নিউ বারাকপুর থানার উদ্যোগে পুলিশ বন্ধু প্রকল্পে এলাকায় অসহায় মহিলাদের প্রীতি বস্ত্র শাড়ি উপহার প্রদান করা হল। পুলিশ সমাজের বন্ধুর মতো মানুষের পাশে মানুষের সাথে সেবা মূলক কর্মসূচি পালন করে থাকে এটি তারই একটি অঙ্গ। খুব ভালো উদ্যোগ নিউ বারাকপুর থানার।পুলিশের মানবিক উদ্যোগ খুশি ও আনন্দিত অসহায় বৃদ্ধারা।অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন থানার এস আই (SI)সমীরণ দাস ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের