নারায়ণগঞ্জে পুজো কমিটির সম্পাদকের উপরে হামলা আওয়ামী লীগের

Share:

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: পুজোর মধ্যেই ফের হিন্দুদের উপরে হামলা। আর সেই হামলা চালিয়েছেন হিন্দু বান্ধবের মুখোশ পড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের কর্মীরা। ঘটনাটি ঘটেছে ঢাকার অদূরে নারায়ণগঞ্জে। শনিবার রাতে ওই হামলার ঘটনা ঘটলেও রবিবার রাত পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করেনি পুলিশ। ওই ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফুঁসছেন গোটা দেশের হিন্দুরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজো উপলক্ষে গত শনিবার দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছিল নারায়ণগঞ্জের বন্দরের মময়মনিংহ পট্টির র‍্যালি লেজার্স দুর্গাপুজো কমিটি। ওই কমিটির সম্পাদক হলেন স্থানীয় বিএনপি নেতা শিবুচন্দ্র দাস। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনপি নেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।  নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক সাখাওয়াত হোসেনের হাত দিয়ে দরিদ্রদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। আর তাতেই চটে যায় স্থানীয় আওয়ামী লীগ নেতা্-কর্মীরা।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আগেই পুজো কমিটির সম্পাদক শিবু দাসকে শাঁসানি দিয়েছিল স্থানীয় আওয়ামী লীগ নেতা খান মাসুদ। ওই শাঁসানির বিষয়টি পুলিসকে জানিয়েও ছিলেন শিবু দাস। যদিও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। বস্ত্র বিতরণের পরেই শিবু দাসের উপরে চড়াও হয় আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা। বেধড়ক মারধর করা ছাড়াও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। স্থানীয়রা ছুটে এসে কোনও ক্রমে শিবু দাসকে রক্ষা করেন। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শিবু দাসের উপরে হামলার ঘটনায় আওয়ামী লীগ কর্মীরা জড়িত থাকায় কার্যত নির্বিকল্প ভূমিকা নিয়েছে পুলিশ। বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক সাংবাদিকদের জানান, হামলার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুজোমণ্ডপে পুলিশি টহল জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানিয়েছেন, ‘হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।’

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক