বিষাদের আগে নবমীর রাতে জনসমুদ্রে সাজে তিলোত্তমা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে বিষাদের সুর। আজ দশমী। মায়ের বিদায়ের মুহূর্ত চলেই এসেছে। আবার দীর্ঘ ১ বছরের অপেক্ষা। তাই শেষ মুহূর্তের আগে নবমীর রাত যেন জনসমুদ্রের ঢল। পথে নেমে আরও কিছু মণ্ডপ দেখে নেওয়ার পালা। নবমীর বেলা গড়াতেই নেমে এসেছিল বৃষ্টি। তবুও মানুষের উদ্যমের শেষ নেই। বৃষ্টি বাঁধ সাধলেও মাকে দেখার সুযোগ হাতছাড়া করা যায়না। 

পুজোর শেষে বৃষ্টি হতে পারে আগেই জানিয়েছিল হাওয়া দফতর। তা সত্ত্বেও মানুষের উৎসাহ থামিয়ে রাখা যায়নি। দশমীতে তো মায়ের বিসর্জন চলেই এল। তাই দর্শনার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। নবমীর সকাল থেকেই অবশ্য মণ্ডপগুলিতে ভিড় জমেছিল।  দুপুর হতেই বৃষ্টি আসলেও বৃষ্টি থামতেই সেই চেনা চেহারা। পুজোর দিনগুলিতে আলোর রোশনাই, জনসমুদ্রের ঢল যেভাবে তিলোত্তমা সেজে উঠেছিল। সেভাবেই নবমীর রাতেও একই দৃশ্য।

উত্তর থেকে দক্ষিণ কেউ আবার দক্ষিণ থেকে উত্তর এভাবেই সারলেন নবমীর প্যান্ডেল হপিং। আগেই ধারণা করা গিয়েছিল যে,অন্যান্য বছরের তুলনায় এবার ভিড় আরও বাড়বে। মিলেছেও তাই। মণ্ডপগুলিতে পিলপিল করছে জনমানুষের ঢেউ। দশমীর পরেই আবার সেই একঘেয়ে জীবনশৈলীতে ফিরে আসতে হবে। নবমীর শেষ রাতেও তাই বিষাদের আগে জনসমুদ্রের ঢেউতে সাজল তিলোত্তমা।

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩