বিষাণ সিং বেদীর মৃত্যুতে শোকপ্রকাশ সলমন, অমিতাভ-সহ একাধিক বলি তারকার

আমরা আজ একজন কিংবদন্তীকে হারালাম! বিষাণ সিং বেদীজি সর্বশ্রেষ্ঠদের মধ্যে একজন হয়ে থাকবেন। তার সঙ্গে বেশ কয়েকটি অনুষ্ঠানে আলাপচারিতার সুযোগ পেয়েছ। তার উষ্ণতা এবং ভালবাসা সবসময় মিস করব।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহানবমীর দিনেই খবরে ভেসে এসেছে ভারতের প্রাক্তন অধিনায়ক বিষাণ সিং বেদী মারা গিয়েছেন। তাঁর মৃত্যুতে গোটা দেশ যেন ভেঙে পড়েছেন। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা অধিনায়ক ছিলেন। প্রায় ৬৭২ টি মতো ম্যাচ খেলেছিলেন তিনি। ২৩ অক্টোবর দিল্লির এক বেসরকারি হাসপাতালে মারা যান অভিনেতা অঙ্গদ সিং বেদীর বাবা। হ্যাঁ, তিনি একাধারে অভিনেত্রী নেহা ধূপিয়ার শ্বশুরও বটে। ভারতের এক বিশাল সম্পত্তিকে হারিয়ে শোকস্তব্ধ গোটা দেশ। মৃত্যুকালে বিষাণ সিং বেদীর বয়স হয়েছিল ৭৭ বছর। সলমান খান, শাহরুখ খান, সুনীল শেট্টি-সহ বলিউডের একাধিক তারকা বিষাণ সিং-এর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। অধিনায়কের ছেলে অঙ্গদকে উৎসর্গীকৃত একটি পোস্ট দিয়ে বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অভিষেক বচ্চনও সালমান খান X-এ গিয়ে তার ‘টাইগার জিন্দা হ্যায়’ সহ-অভিনেতা অঙ্গদ বেদির জন্য একটি আন্তরিক বার্তা শেয়ার করেছেন। সপ্তাহ কয়েক আগেই বিষাণ সিং অসুস্থ হয়ে পড়েছিলেন।

প্রায় এক মাস আগে হাঁটুর অস্ত্রোপচার সহ অসংখ্য চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়েছিলেন। সলমান খান তাঁর টুইটারে গিয়ে লিখেছেন, “আমার প্রিয় ভাই অঙ্গদ তোমার বাবার কথা শুনে আমার খারাপ লাগছে, একজন বোলার এবং একজন মানুষ, আমরা একটি পরিবার হিসাবে তাঁকে ভালবাসি এবং সম্মান করেছি। ঈশ্বর তাঁর আত্মার শান্তি করুন। এখন আপনি পরিবারের প্রধান। উপরে ওয়ালা স্যার দেখা। কে সর্দারি দেতা হ্যায়। তোমার বাবা একজন কিংবদন্তি ছিলেন। তোমাকে ভালোবাসি।” 

অভিষেক বচ্চনও বিষাণ সিং-এর মৃত্যুতে শোক প্রকাশ করে লিখেছেন, “আমরা আজ একজন কিংবদন্তীকে হারালাম! বিষাণ সিং বেদীজি সর্বশ্রেষ্ঠদের মধ্যে একজন হয়ে থাকবেন। তার সঙ্গে বেশ কয়েকটি অনুষ্ঠানে আলাপচারিতার সুযোগ পেয়েছ। তার উষ্ণতা এবং ভালবাসা সবসময় মিস করব। তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা এবং এই কঠিন সময়ে ঈশ্বর তাদের শক্তি দিন। শক্ত হোন অঙ্গদ বেদী। তিনি চির শান্তিতে বিশ্রাম করুন।” অমিতাভ বচ্চন শেয়ার করেছেন, ‘প্রার্থনা এমন একজনের জন্য যে ক্রিকেট বিশ্বে রাজত্ব করেছে।’ ভিকি কৌশল, অভিষেক বচ্চন এবং শত্রুঘ্ন সিনহাও তাদের আন্তরিক সমবেদনা জানিয়েছেন। অন্যদিকে বাবার মৃত্যুতে অঙ্গদ সিং বেদী ইনস্টাগ্রামে গিয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে একটি হৃদয়গ্রাহী বার্তা শেয়ার করেছেন। “আমরা যখন হতবাক এবং শোকে কাটিয়ে উঠি, তখন আমরা এটা জেনে শান্ত্বনা পাই যে তিনি একজন ধনী, নির্ভীক এবং জীবনযাপন করতেন। পূর্ণ জীবন যা অনেককে অনুপ্রাণিত করেছে। আমরা প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবে প্রাপ্ত প্রেমের প্রতিটি বার্তা দ্বারা অনুপ্রাণিত হয়েছি। তার দৃঢ়তা, হাস্যরস এবং একটি বিশাল হৃদয় উদযাপন করার জন্য সবাইকে ধন্যবাদ। বাবা কত প্রজন্মের মাধ্যমে অনুপ্রাণিত হয়েছেন তা দেখতে হৃদয়গ্রাহী তার জীবন। বাবা, তোমাকে আমাদের নির্ভীক নেতা হিসাবে পেয়ে আমরা ধন্য হয়েছি। আমরা আপনার মূলমন্ত্র অনুসারে বাঁচতে চেষ্টা করব – পর্যবেক্ষণ এবং শোষণ করতে। আমাদেরকে মহান ওপার থেকে গাইড করতে থাকুন। প্রেম এবং বিশ্বাসে।”

বিষাণ সিং বেদী, ২৫ সেপ্টেম্বর, ১৯৪৭ সালে ভারতের অমৃতসরে জন্মগ্রহণ করেছিলেন, একজন অত্যন্ত দক্ষ বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার ছিলেন। তার দুর্দান্ত বোলিং শৈলী আজ বিখ্যাত। তিনি ১৯৬৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট যাত্রা শুরু করেন, ১৯৭৯ সাল পর্যন্ত ভারতের প্রতিনিধিত্ব করেন। 

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়