উপকূলের দিকে ধেয়ে আসছে ‘হামুন’, প্রভাব কোন কোন জেলায়?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গোপসাগরের বুকে সৃষ্ট গভীর নিম্নচাপটি সোমবার রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার সকালে তা পশ্চিমবঙ্গের উপকূল বরাবর আরও কাছে চলে এসেছে। এর প্রভাবে দক্ষিণের কয়েকটি জেলা ও উপকূলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর থেকে উত্তর-উত্তরপূর্বে সরছে এই ঘূর্ণিঝড়।

মৌসম ভবনের শেষ তথ্য অনুযায়ী, ওড়িশার পারাদ্বীপ থেকে ২১০ কিলোমিটার পূর্বে এবং দিঘা থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার সকাল ১০টার মধ্যে বাংলাদেশের উপকূল স্পর্শ করবে ‘হামুন’।  

ঘণ্টায় ২৩ কিলোমিটার গতিবেগে উত্তর-উত্তরপূর্বে সরছে ঘূর্ণিঝড় ‘হামুন’। বুধবার বাংলাদেশের খেপুপাড়া ও চট্টগ্রামের দিকে বাঁক নেবে। বিশেষ করে দক্ষিণবঙ্গে এর প্রভাব পড়বে।  দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা, কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বুধবার দক্ষিণ ২৪ পরগণা ও উত্তর ২৪ পরগণার কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ উপকূলের উপর দিয়ে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোচবিহার, আলিপুরদুয়ারের কিছু  জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

বেসরকারি স্কুল থেকে প্রায় দু’কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!