হামাসকে সমর্থনের অভিযোগে গ্রেফতার আরব বংশোদ্ভুত অভিনেত্রী

ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী হামাসের হামলার সময় গাজা উপত্যকা এবং ইজরায়েলের মধ্যে একটি বুলডোজারের বেড়া লঙ্ঘনের ছবি পোস্ট করেছেন, যা কিনা রীতিমতো আপত্তিকর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইজরায়েল-হামাস সংঘর্ষে গোটা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ৭ অক্টোবর ইজরায়েলের গাজা আক্রমণের পর অজস্র বোমা নিক্ষেপ করে হামাস জঙ্গিগোষ্ঠী। বন্দুক হাতে জঙ্গিদের আক্রমণে এখনও পর্যন্ত প্রায় ৪,০০০ মানুষ নিহত হয়েছেন। তবে এর প্রতিশোধও তুলেছে ইজরায়েল। সম্প্রতি গাজায় হাসপাতালে ইজরায়েলের বোমা হামলায় প্রায় ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে একাধিক দেশ। এছাড়াও অবিলম্বে যুদ্ধের বিরতি দাবি করে হলিউডের ৬০ জন তারকা বাইডেনকে চিঠি পাঠিয়েছেন। এছাড়াও ইজরায়েলকে সমর্থন করে হলিউডের ৭০০ শিল্পী একটি খোলা চিঠিতে সাক্ষর করেছেন। এদিকে ফিলিস্তিনিকেও সমর্থন করছেন অনেকে, এর ফলে সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ লেগে যাচ্ছে নেটিজেন আর তারকাদের মধ্যে।

এবার “সন্ত্রাসবাদে উস্কানি” দেওয়ার সন্দেহে আটক করা হল আরব-ইজরায়েলের একজন শীর্ষস্থানীয় অভিনেত্রী মাইসা আবদেল হাদি কে। ইজরায়েল-হামাসের ৭ অক্টোবরের হামলার বিষয়ে উস্কানিমূলক সোশ্যাল মিডিয়া পোস্টের জন্যে পুলিশ তাঁকে ২৩ অক্টোবর গ্রেফতার করেছে। মাইসা আবদেল হাদি – যিনি উত্তর ইজরায়েলি শহর নাজারেথের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ২৩ অক্টোবর অর্থাৎ সোমবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। এবং আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) পর্যন্ত তাঁকে হেফাজতে রাখা হবে।তিনি ক্রমবর্ধমান হামাস-ইজরায়েলিদের মধ্যে বিধ্বংসী যুদ্ধ নিয়ে একটি বিস্ফোরক পোস্ট করেছেন। সঙ্গে ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী হামাসের হামলার সময় গাজা উপত্যকা এবং ইজরায়েলের মধ্যে একটি বুলডোজারের বেড়া লঙ্ঘনের ছবি পোস্ট করেছেন, যা কিনা রীতিমতো আপত্তিকর।

এদিকে গাজার হামাস সরকার জানিয়েছে, ইতিমধ্যেই উপকূলীয় এলাকায় ইজরায়েলের প্রতিশোধমূলক হামলায় ৫ হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন। অভিনেত্রী ১৯৮৯ সাল পর্যন্ত জার্মানিকে বিভক্তকারী বার্লিন প্রাচীরের পতনের প্রসঙ্গে একটি ক্যাপশনে লিখেছেন, “চলো বার্লিন-শৈলীতে যাই।” এরপরেই তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদকে সমর্থন করার অভিযোগ ওঠে। ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী বেশ কয়েকটি সিরিজ, চলচ্চিত্র এবং ধারাবাহিকে অভিনয় করেছেন। এদিকে আরব ইজরায়েলি গায়ক দালাল আবু আমনেহকেও এই সপ্তাহে তাঁর একটি বিস্ফোরক সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য সংক্ষিপ্তভাবে আটক করা হয়েছিল।

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট

পাসপোর্ট-পরিচয়পত্রের জন্য ফের ঢাকাকে চিঠি হাসিনার, আইনজীবীর মাধ্যমে দিলেন জরুরি বার্তা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

দুর্যোগের কারণে আপাতত স্থগিত ‘চাষাপাড়ার বুড়িমা’র বিসর্জন, কবে হবে? 

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

বিশ্বে প্রথম, গণহত্যার দায়ে মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক ন্যায় আদালত

সব্যসাচী দত্তের আর্থিক দুর্নীতি-কাণ্ডে নতুন করে সক্রিয় ইডি, ঘনিষ্ঠদের বাড়িতেও চলছে তল্লাশি

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের