গাজায় ইজরায়েলি গণহত্যার বিরুদ্ধে সরব জর্ডানের রানি

Share:

নিজস্ব প্রতিনিধি: গাজায় টানা ১৮ দিন ধরে নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যা চালাচ্ছে ইজরায়েলের ঘাতক বাহিনী। আর ওই গণহত্যা নিয়ে পশ্চিমি বিশ্বের এবং ওই দেশগুলির তথাকথিত নামী সংবাদমাধ্যমের নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ। তাঁর কথায়, ‘গাজায় প্রতিদিন অবাধে নিরীহ মহিলা ও শিশুদের নৃশংসভাবে খুন করে চলেছে ইজরায়েলের জল্লাদ বাহিনী। অথচ সেই হত্যাকাণ্ডের নিন্দা করছে না পশ্চিমী বিশ্ব। ফিলিস্তিনিদের কী বাঁচার অধিকার নেই?’

হামাস-ইজরায়েল লড়াই নিয়ে জর্ডানের রানির বিশেষ সাক্ষা‍ৎকার নিয়েছিল মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’। সাক্ষা‍ৎকার দিতে গিয়ে পশ্চিমী বিশ্বের একচোখা নীতি  নিয়ে ক্ষোভ উগরে দিয়ে রানিয়া আল আবদুল্লাহ বলেন, ‘হামাস যখন ইজরায়েলের উপরে হামলা চালাল, তখন পশ্চিমী দুনিয়া রে রে করে তেড়ে এলো। ইজরায়েলের আত্মরক্ষাসর অধিকার রয়েছে বলে সরব হল। অথচ বদলা নিতে গাজায় ইজরায়েল লাগাতার গণহত্যা চালিয়ে যাচ্ছে। সে বিষয়ে টুঁ শব্দটি করছে না বিশ্বের অধিকাংশ দেশ। আধুনিক ইতিহাসে এই প্রথমবারের মতো এমন মানবিক বিপর্যয় দেখছে বিশ্ব। কিন্তু তারপরও কেউই যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে না।’

কেন ফিলিস্তিনিদের সঙ্গে লড়াইয়ে বরাবর পশ্চিমী বিশ্ব দখলদার ও ঘাতক ইজরায়েলের পক্ষে চলে যায়, সেই প্রশ্নও তুলেছেন জর্ডানের রানি। তাঁর কথায়, ‘যারা ইজরায়েলে হামাসের নিন্দায় সরব, তারা গাজায় গণহত্যা চলার পরেও কেন যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে না?’ গাজায় যা ঘটছে তার পরে বিশ্বের শক্তিশালী দেশগুলি টুঁ শব্দটি না করায় তার দেশের মানুষ যথেষ্টই হতাশ বলে জানিয়েছেন জর্ডানের রানি।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা