গোটা পুজো হাসপাতালেই কাটালেন রুবেল, সঙ্গী প্রেমিকা শ্বেতা, কী হয়েছে অভিনেতার?

তবে পরিবার পাশে না থাকলে এই লড়াই অনেক কঠিন ছিল, বিশেষ করে শ্বেতা না থাকলে সুস্থ হওয়া খুবই কঠিন ছিল। আমার জন্যে তুমি নিজে ঠাকুর দর্শন পর্যন্ত করলে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোও শেষ। টলিউডে আবারও খারাপ খবর। মাস দুয়েক আগেই শুটিংয়ের সময় দুই পায়ে মারাত্মক চোট পেয়ে ঘরবন্দী ছিলেন টলিউড টেলি মহলের জনপ্রিয় অভিনেতা রুবেল দাস। যিনি এই মূহুর্তে ‘নিম ফুলের মধু’-ধারাবাহিকের নায়ক। তাঁর অভিনয়ও যথেষ্ট প্রশংসিত। এখনও পর্যন্ত ৩-৪ টি সিরিয়াল করে ফেলেছেন তিনি। মাস কয়েক আগেই ‘নিম ফুলের মধু’- ধারাবাহিকের শুটিং করতে গিয়ে দুই পায়ের গোড়ালী ভেঙে গিয়েছিল তাঁর। এই অবস্থায় বাড়িতে বসেই শুটিং চালিয়ে যান অভিনেতা। সেই সময় প্রেমিকের শরীরের সমস্ত আপডেট নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। এ দিনও তিনিও জানালেন ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রুবেল। পুজোর মধ্যে হাসপাতালেই দিন কেটেছে তাঁর। বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না অভিনেতার।

রুবেলের পোস্ট অনুযায়ী, একটু সুস্থ হয়ে শুটিং ফ্লোরে ফিরতে না ফিরতেই ফের অসুস্থ হয়ে গিয়েছেন নিম ফুলের মধু সৃজন। তাই গোটা পুজোটা হাসপাতালেই কেটেছে তাঁর। তাঁর সঙ্গে ছিলেন তাঁর বেটার হাফ শ্বেতা ভট্টাচার্য। শ্বেতা আর রুবেল টলিউডের অন্যতম চর্চিত জুটি। তাঁদের সম্পর্ক, রসায়ন বারবার ভক্তদের মুগ্ধ করেছে। রুবেলের বিপদে সবসময় তাঁর পাশে থেকেছেন শ্বেতা। এর আগে যখন অভিনেতার পা ভেঙেছিল তখন নিয়মিত শ্বশুরবাড়িতে যাতায়াত করেছেন শ্বেতা। ঢাল হয়ে তাঁর রুবেলের পিছনে ছিলেন। ভরসা জুগিয়েছিলেন। বর্তমানে ডেঙ্গি আক্রান্ত হয়ে রুবেল হাসপাতালে ভর্তি, তখনও তাঁকে একা ছাড়েননি অভিনেত্রী, তিনি নিজে ঠাকুর না দেখে প্রেমিকের সঙ্গে হাসপাতালেই সময় কাটিয়েছেন। এদিন রুবেল তাঁর অনুরাগীদের শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়ে নিজের শারীরিক অবস্থার আপডেট দেন।

লেখেন, ‘শুভ বিজয়া জানাই সকলকে। এবার পুজো আমার কেটেছে ডেঙ্গির সঙ্গে। দ্বিতীয়া থেকে শুরু করে এখনও লড়াই শুধু সুস্থ হওয়া নিয়ে। তবে পরিবার পাশে না থাকলে এই লড়াই অনেক কঠিন ছিল, বিশেষ করে শ্বেতা না থাকলে সুস্থ হওয়া খুবই কঠিন ছিল। আমার জন্যে তুমি নিজে ঠাকুর দর্শন পর্যন্ত করলে না। সারাদিন আমাকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে, ডক্টরের সঙ্গে কথা বলা, আমার ওষুধ, আমার ব্লাড টেস্ট, প্লেটলেট নিয়ে চিন্তা, আমাকে মানসিক শক্তি দেওয়া, আমার প্রত্যেক বিষয়ে খেয়াল রেখেছ তুমি, মনে হল উমা আমার সঙ্গেই ছিল সর্বক্ষণ, তাই আমি এখন সুস্থ। কৃতজ্ঞ তোমার কাছে।’ সকল অনুরাগী অভিনেতার আরোগ্য কামনা করেছেন। 

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য