রাজকে নিয়ে শিল্পা শেট্টি বরাবরের জন্যে বিদেশে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু কেন?

তিনি তাঁর অভিনেত্রী স্ত্রী শিল্পা শেট্টি ও সন্তানদেরকে নিয়ে ভারত ছেড়ে বিদেশে বরাবরের মতো চলে যেতে চেয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার জীবনীচিত্র ‘UT-69’-এর ট্রেলার রিলিজ হয়েছে। যেখানে রাজ কুন্দ্রা নিজেই নিজের চরিত্রে অভিনয় করছেন। ছবিতে ২০২১ সালে জুলাইয়ে রাজের পর্ণোগ্রাফি কাণ্ডে গ্রেফতার হওয়ার পুরো বিষয়টি তুলে ধরা হবে। প্রায় ৩ মাস জেল হেফাজতে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। আর এই বিষয়টি রাজের জীবনের একটি বড় ক্ষত। এর ফলে তাঁর খ্যাতিও নষ্ট হয়ে গিয়েছে। পুলিশ তাঁর জুহুর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৭০ টি সিডি ক্যাসেট খুঁজে পায়। সম্প্রতি রাজ কুন্দ্রা প্রকাশ করেছেন যে, এই অপমান এবং তাঁর খ্যাতির ক্ষতির কারণে, তিনি জেলে থাকাকালীন জীবন শেষ করে দিতে চেয়ে ছিলেন।

রাজ কুন্দ্রা, পর্নোগ্রাফি মামলায় দুই মাস আর্থার জেলে কাটিয়েছিলেন, জেলে থাকার সময়ের উপর ভিত্তি করে তিনি ব্যঙ্গাত্মক চলচ্চিত্র দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করছেন। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস ডটকমের সঙ্গে একটি সাক্ষাৎকারে, রাজ প্রকাশ করেছেন যে, “এহেন পরিস্থিতির সময় তিনি এতটাই হতাশ হয়ে ছিলেন যে তিনি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন। তিনি তাঁর অভিনেত্রী স্ত্রী শিল্পা শেট্টি ও সন্তানদেরকে নিয়ে ভারত ছেড়ে বিদেশে বরাবরের মতো চলে যেতে চেয়েছিলেন।” 

সিরডি চলে যেতে চান শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা। রাজ বলেন, “আসলে আমার স্ত্রীই প্রথম ব্যক্তি যিনি বলেছিলেন, ‘রাজ তুমি কি বিদেশে থাকতে চাও? তুমি লন্ডনে সবকিছু রেখে এসেছো, সেখানেই জন্মগ্রহণ করেছো এবং বড় হয়েছো, তুমি এখানে চলে এসেছো কারণ আমি এখানে থাকতে চেয়েছিলাম তাই। কিন্তু তুমি চাইলে আমি দেশ ছেড়ে তোমার সঙ্গে বিদেশে যেতে পারি। কিন্তু আমি তাকে বলেছিলাম যে আমি ভারতকে ভালবাসি, তাই ছেড়ে যাব না। লোকে বড় অপরাধ করে, হাজার কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে চলে যায়, কিন্তু আমি এমন কিছুই করিনি তাই আমি দেশ ছাড়ব না।” কারাগারে থাকার বিষয়ে রাজ বলেন, “আমি সত্যিই ভেঙে পড়েছিলাম, সম্ভবত ভিতরের জিনিসগুলি শেষ করার জন্য যথেষ্ট। আমি এই শব্দটি ব্যবহার করব না। আমার কারণে মিডিয়া আমার স্ত্রী, সন্তান ও বাবা-মায়ের পেছনে পড়েছিল।” রাজ কুন্দ্রা আসন্ন চলচ্চিত্র UT69- ৩ নভেম্বর মুক্তি পেতে চলেছে। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের