নদীয়ার কৃষ্ণগঞ্জে ফাঁকা বাড়িতে তালা ভেঙে দুঃসাহসিক চুরি

Share:

নিজস্ব প্রতিনিধি,নদিয়া:আবারো ফের বন্ধ বাড়িতে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার তারক নগরের সুকান্ত পল্লী এলাকায়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে রাতে বাড়ি তালা বন্ধ করে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে পাশের গ্রামে ঠাকুর দেখতে গিয়েছিলেন সুকান্তপল্লীর (Sukantapally)বাসিন্দা বন্দনা বিশ্বাস। বাড়ি ফিরে দরজার তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পান তিনি।

এছাড়াও ঘরের ভেতরে প্রয়োজনীয় জিনিসপত্র তছনছ করার পাশাপাশি আলমারি ভেঙে সোনা, রুপার গহনা ও নগদ কিছু টাকা সহ প্রায় তিন লক্ষ টাকার জিনিস নিয়ে চম্পট দিয়েছে চোরেরা বলে অভিযোগ করেন বাড়ির মালিক বন্দনা বিশ্বাস। এরপর ঘটনাটি জানিয়ে কৃষ্ণগঞ্জ থানায়(Krishnaganj P.S.) লিখিত অভিযোগ করেন বন্দনা দেবী। জানা গেছে, গত দুবছর আগে মারন ব্যাধি করোনা রোগে আক্রান্ত হয়ে বন্দনা বিশ্বাসের স্বামী মিলন বিশ্বাসের মৃত্যু হয়। এরপর থেকে স্কুল পড়ুয়া দুই মেয়ে ও এক পুত্র সন্তানকে নিয়ে বিড়ি বেঁধে কোনমতে জীবন অতিবাহিত করছিলেন বন্দনা দেবী।

এই দিন বাড়ি ফাঁকা থাকার সুযোগে চোরেরা বাড়ির তালা ভেঙে তাঁর সঞ্চয়ের সর্বস্ব লুট করে পালিয়ে যায়। আগামী দিনে সন্তানদের নিয়ে কিভাবে তিনি জীবন অতিবাহিত করবেন তা ভেবে কার্যত দিশেহারা হয়ে পড়েছেন বন্দনা বিশ্বাস(Bandana Biswas)। অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। নদীয়ার সীমান্তবর্তী এলাকায় উৎসবের দিনে এই ধরনের অপরাধের প্রবণতা বেড়েছে। এমনকি দুর্গাপুজোর সময় ফাঁকা মন্ডপে দেবী দুর্গার যাবতীয় গহনা ও রুপোর অস্ত্রশস্ত্র লুট করেছে দুষ্কৃতীরা।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের