রাজ্যপালের দেওয়া পুরস্কার প্রত্যাখান কল্যাণীর লুমিনাস ক্লাবের

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: কল্যাণীর লুমিনাস ক্লাব রাজ্যপালের ‘দুর্গা রত্ন’ পুরস্কার প্রত্যাখ্যান করল ।পুজোর উদ্যোক্তারা জানালেন,এই পুরস্কারের টাকা গরীব মানুষদের দিয়ে দেওয়া হোক। ১০০দিনের যারা কাজ করেছেন তাদের কেন্দ্রের কাছ থেকে টাকা পাইয়ে দিতে উদ্যোগ নিন রাজ্যপাল। গরিব মানুষরা টাকা পেলে তারা মনে করবেন তাদের পুরস্কার জেতা হয়েছে। ইতিমধ্যে পুজো উদ্যোক্তারা তাদের প্রাপ্য পুরস্কার রাজভবনে ফিরিয়ে দিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে পত্র পাঠিয়েছেন।

সেখানে তারা রাজ্যপালকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে আন্তরিকতার সঙ্গে লিখেছেন এই পুরস্কার তারা গ্রহণ করলেন না। তবে গরিব মানুষরা টাকা পেলে পূজা উদ্যোক্তারা তাদের পুরস্কার জেতা সার্থক হয়েছে বলে মনে করবেন। পুজো উদ্যোক্তাদের দাবি ১০০ দিনের কাজ যে গরিব মানুষরা করেছে তারা তাদের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হয়েছে। সেই মানুষগুলোর মুখে হাসি ফোটাতে গেলে প্রয়োজন কেন্দ্রের আটকে রাখা অনুদান অবিলম্বে রাজ্যকে পাঠানো। দুর্গাপূজোর আগে রাজভবনের সামনে এই প্রাপ্য টাকা আদায়ের দাবিতে ধর্নায় বসে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের সঙ্গে দেখা করার পর তিনি এই বিষয়ে উদ্যোগ নেবেন বলে কথা দিলধর্না কর্মসূচি তুলে নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)।

কিন্তু দাবি আদায় না হলে তিনি ফের তার নির্দিষ্ট টাইমলাইন ৩১শে অক্টোবরের পর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। ইতিমধ্যে রাজ্যপাল ১০০ দিনের কাজের আটকে থাকা প্রাপ্য টাকা আদায় করতে দিল্লিতে দরবার করেছেন। এমত পরিস্থিতিতে কল্যাণীর লুমিনাস ক্লাব(Luminious Club) ‘দুর্গা রত্ন’ ফিরিয়ে দিয়ে ফের রাজভবনকে এক বড় বার্তা দিল বলেই মনে করে রাজনৈতিক মহল। এবার জেলার বেশ কিছু পুজো সহ কলকাতার চারটি পুজোকে ‘দুর্গারত্ন’ সম্মানে ভূষিত করেছে রাজভবন।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের