কানাডার নাগরিকদের জন্য ফের ভিসা পরিষেবা চালু

Share:

নিজস্ব প্রতিনিধি, অটোয়া: চাপে পড়ে শেষ পর্যন্ত কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা বন্ধের রাস্তা থেকে পিছু হঠল মোদি সরকার। মাসখানেক বন্ধ থাকার পরে ‘শত্রু’ জাস্টিন ট্রুডোর দেশেরর বাসিন্দাদের জন্য ভিসা পরিষেবা চালু করেছে কানাডাস্থিত ভারতীয় দূতাবাস। বুধবার দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বেশ কয়েকটি ক্ষেত্রে কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা চালু হচ্ছে। এন্ট্রি ভিসা ছাড়াও ব্যবসা, চিকি‍ৎসা ও কনফারেন্স ভিসা প্রদান করা হবে। আগামিকাল বৃহস্পতিবার থেকেই ওই ভিসা পরিষেবা প্রদান শুরু হবে।’

খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে সোজাসুজি ভারত সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এমনকি কানাডায় ভারতীয় দূতাবাসে কর্মরত বিদেশ সংক্রান্ত গুপ্তচর সংস্থা ‘র’-এর এক আধিকারিককেও বহিষ্কার করা হয়। ট্রুডোর অভিযোগ অস্বীকার করে পাল্টা নয়াদিল্লিতে অবস্থিত কানাডা দূতাবাসের এক কূটনীতিবিদকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় ভারতের বিদেশ মন্ত্রক। তার পরেই আচমকা কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করে মোদি সরকার। আর ওই সিদ্ধান্তে বিপাকে পড়েন কানাডায় বসবাসকারী কয়েক লক্ষ ভারতীয়। যাদের অধিকাংশই পঞ্জাবের বাসিন্দা। ভিসা বন্ধ থাকায় নবরাত্রির অনুষ্ঠানে যোগ দিতে দেশে ফিরতে পারেননি অনেকেই। ফলে ক্ষোভে ফুঁসতে থাকেন কানাডায় বসবাসকারী পঞ্জাবি সম্প্রদায়।

শুধু কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা বন্ধ করেই ক্ষান্ত হয়নি মোদি সরকার। নয়াদিল্লির দূতাবাস থেকে ৪১ আধিকারিককে প্রত্যাহারের জন্যও কানাডার বিদেশ মন্ত্রককে নির্দেশ দেয় ভারতের বিদেশ মন্ত্রক। যদিও নয়াদিললির ওই নির্দেশের বিরোধিতা করে কানাডার পাশেই দাঁড়িয়ে পড়ে ভারত বন্ধু হিসেবে পরিচিত আমেরিকা ও ব্রিটেন। আর তাতেই প্রমাদ গুনে কানাডার নাগরিকদের জন্য ভিসা বন্ধের সিদ্ধান্ত থেকে পিছু হঠল ভারতের বিদেশ মন্ত্রক।

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট

পাসপোর্ট-পরিচয়পত্রের জন্য ফের ঢাকাকে চিঠি হাসিনার, আইনজীবীর মাধ্যমে দিলেন জরুরি বার্তা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

দুর্যোগের কারণে আপাতত স্থগিত ‘চাষাপাড়ার বুড়িমা’র বিসর্জন, কবে হবে? 

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

বিশ্বে প্রথম, গণহত্যার দায়ে মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক ন্যায় আদালত

সব্যসাচী দত্তের আর্থিক দুর্নীতি-কাণ্ডে নতুন করে সক্রিয় ইডি, ঘনিষ্ঠদের বাড়িতেও চলছে তল্লাশি

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের