উৎসবের শেষে খারাপ খবর, ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন অভিনেতা ইন্দ্রজিৎ, এখন কেমন আছেন?

আসলে আমাদের তেমন ভাবে ব্যাঙ্কিং নেই। সুতরাং ছুটি নেওয়ার উপায় নেই। পা তো ভাঙেনি। লিগামেন্টের সমস্যা হয়েছে। ক্রেপব্যান্ডেজ জড়িয়ে রেখেছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরসুমে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন টলিউডের জনপ্রিয় টেলি অভিনেতা ইন্দ্রজিৎ বসু। যিনি এই মুহূর্তে সান বাংলার ‘সাথী’ সিরিয়ালে ওম চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রজিত। চালচিত্র চলচ্চিত্রের মাধ্যমে খুব শীঘ্রই টলিউডে ডেবিউ করবেন ইন্দ্রজিৎ।কিন্তু আচমকা কী ঘটল? আসলে ঘটনাটি ঘটেছে দশমীর দিন। নবমী পর্যন্ত নির্বিঘ্নেই কেটেছে অভিনেতার। কিন্তু দশমীর দিন তাঁর পায়ের উপর দিয়ে চলে গিয়েছে গাড়ি। অল্পের জন্যে রক্ষা পেয়ে যান অভিনেতা। বড়সড় কোনও চোট না পেলেও অভিনেতার পায়ে ভালই ব্যথা পেয়েছেন। কিন্তু সেই যন্ত্রণা নিয়ে বিশ্রামে নয়, শুটিং চালিয়ে যাচ্ছেন অভিনেতা। ঠিক কী ঘটেছিল তা একটি বেসরকারি সংবাদমাধ্যমকে অভিনেতা জানিয়েছেন, এখন অনেকটা ভাল আছেন তিনি।

দশমীর রাতে ঘটেছে ঘটনাটি। অভিনেতার কথায়, “আমি বাইক চালাতে ভালবাসি সকলেই জানেন। তেমনই নিজের বাইকটা নিয়ে দাঁড়িয়ে ছিলাম। আচমকা পিছন থেকে একটা গাড়ি পায়ের উপর দিয়ে চলে যায়। কিন্তু ভগবানের কৃপায় গুরুতর কিছু হয়নি। আমি ঠিক আছি।” এদিকে দুর্গাপুজোর জন্য চার দিন টলিপাড়ার সমস্ত শুটিং বন্ধ থাকলেও একাদশী থেকে সিরিয়াল পাড়ায় আবার শুরু হয়ে গিয়েছে জোরকদমে শুটিং। ফলে প্রতিদিন কাজে যেতে হচ্ছে অভিনেতাকে।

এই প্রেক্ষিতে বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইন্দ্রজিৎ বলেন, “আসলে আমাদের তেমন ভাবে ব্যাঙ্কিং নেই। সুতরাং ছুটি নেওয়ার উপায় নেই। পা তো ভাঙেনি। লিগামেন্টের সমস্যা হয়েছে। ক্রেপব্যান্ডেজ জড়িয়ে রেখেছি। ব্যথার ওষুধ খাচ্ছি। পায়ের ফোলা কমলে এমআরআই করতে বলেছেন চিকিৎসক।” ‘রাশি’ সিরিয়ালের মাধ্যমে টলিউডে ডেবিউ হয় ইন্দ্রজিৎ-এর। এরপর একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন অভিনেতা। একের পর এক সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। 

 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের