‘অবিলম্বে এই চোর গ্রেপ্তার হোক’, কুণালের ট্যুইটে বিদ্ধ শুভেন্দু

শুভেন্দু অধিকারী ট্যুইটারে তৃণমূলকে খোঁচা দিতেই গর্জে উঠেছেন কুণাল ঘোষ। তিনি পাল্টা ট্যুইট করে শুভেন্দুকেই গ্রেফতার করার দাবি জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা ২১ ঘন্টা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পরে শুক্রবার ভোর রাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED বা Enforcement Directorate গ্রেফতার করেছে রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(Jyotipriya Mallik) থুড়ি বালুকে। ২০১১ থেকে ২০২১ পর্যন্ত টানা ১০ বছর রাজ্যের খাদ্যমন্ত্রী ছিলেন বালু। অভিযোগ উঠেছে, বিভিন্ন রেশন ডিলার ও ডিস্ট্রিবিউটরদের(Ration Dealer and Distributor) সঙ্গে সিন্ডিকেট(Syndicate) তৈরি করে কেন্দ্রের পাঠানো ন্যায্য মূল্যের রেশনসামগ্রী বেআইনি ভাবে খোলা বাজারে বিক্রি করা হয়েছে। তারই তদন্তে নেমেছে ED। গ্রেফতারও সেই সূত্রেই। সেই গ্রেফতারি নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) ট্যুইটারে তৃণমূলকে খোঁচা দিতেই গর্জে উঠেছেন রাজ্যের শাসক দলের রাজ্য সম্পাদক তথা দলীয় মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)। তিনি পাল্টা ট্যুইট করে শুভেন্দুকেই গ্রেফতার করার দাবি জানিয়েছেন।

এদিন বালু গ্রেফতার হতেই শুভেন্দু ট্যুইট করে একটি ছবি দেন। সেই ছবিতে তিনি তুলে ধরেছেন ২০২২ সালের জুলাই মাসের ২৩ তারিখ গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা এবং জ্যোতিপ্রিয়র গ্রেফতারির বিষয়টি। সেই সঙ্গে লেখেন, ‘এর পর হয়তো মন্ত্রিসভার বৈঠক এবং বিধানসভার অধিবেশন জেলের মধ্যে ডাকতে হবে।’ তার জেরেই পর পর ট্যুইট করেন কুণাল। তার মধ্যে প্রথম ট্যুইটেই তিনি লেখেন, ‘শুভেন্দু, আপনি আপনার দলের ওয়াশিংমেশিন রাজনীতির জন্য আজকে নিরাপদে রয়েছেন। খাঁচার কুকুর ইডি এবং সিবিআইকে ছেড়ে দেওয়া হয়েছে বিরোধী নেতাদের উপর। বিজেপি প্রমাণ করে দিয়েছে রাজনৈতিক প্রতিহিংসা। নইলে আমরা সবাই জানি, আপনারও জেলে বসে থাকা উচিত ছিল। তা হলে আর এ সব মিম পোস্ট করতে পারতেন না।’ দ্বিতীয় ট্যুইটে তিনি আরও এককদম এগিয়ে গিয়ে শুভেন্দুকে গ্রেফতারের দাবি জানান।  

কুণাল তাঁর দ্বিতীয় ট্যুইটে লেখেন, ‘শুভেন্দু। সারদায় অভিযুক্ত। নারদে বিজেপিই ওর ভিডিও দিয়ে চোর বলেছিল। সিবিআই FIR করেছে ওর নামে। তারপর গ্রেফতার এড়াতে ভয়ে বিজেপিতে গিয়েছে। ক্যামেরার সামনে ঘুষখোর, এখন রাজনৈতিক দেউলিয়াপনা ঢাকতে @AITCofficial’র বিরুদ্ধে কুৎসা, চক্রান্ত করছে।অবিলম্বে এই চোর গ্রেপ্তার হোক।’ এখানেই থামেননি কুণাল। সারদা কর্তা সুদীপ্ত সেন শুভেন্দুর বিরুদ্ধে সিবিআইকে যে অভিযোগ জানিয়েছিলেন, সেই চিঠির প্রতিলিপিও পৃথক পোস্টে দেন কুণাল। দাবি জানান, অবিলম্বে শুভেন্দুকে গ্রেফতার করা হোক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশে কুণালের প্রশ্ন, ‘সম্মাণীয় CBI ও ED’র আধিকারিকেরা, এই বেলা আপনারা নীরব কেন? আপনারা এই সারদা নথিগুলির বিষয়ে সম্পর্কিত নীরব কেন? এগুলো সবই কাঁথির পৌরসভা, সারদা ও অধিকারীদের সাথে সম্পর্কিত। CBI’র কাছে অভিযোগপত্র পাঠিয়েছে আদালত। কিন্তু CBI নীরব কেন? শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে।’

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক