Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Breaking: প্রার্থী বদল তৃণমূলের, পুরভোটে ব্রাত্যই রইলেন বাবুল

শুক্রবার তৃণমূলের তরফে কলকাতা পুরভোটে প্রকাশ করা প্রার্থীদের তালিকায় রদবদল

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার তৃণমূলের তরফে কলকাতা পুরভোটে প্রকাশ করা প্রার্থীদের তালিকায় রদবদল। একটি আসনে প্রার্থী বদল করল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ৬০ নম্বর ওয়ার্ডে ইয়েজিজুর রহমানের জায়গায় তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে কাইজার জামিলকে। এছাড়াও তৃণমূলের তরফে অঘোষিত দুই আসনের প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। বেহালা পশ্চিমের ১১৯ ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে কাকলি বাগকে। এছাড়াও বেলেঘাটার ৩৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন শচীন সিংহ।

শুক্রবার বিকেল ৪ টের সময় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে তৃণমূলের শীর্ষ স্থানীয় নেতাদের নিয়ে আলোচনায় বসেন। সেই দলে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সি, প্রশান্ত কিশোর ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা সাড়ে তিন ঘন্টার আলোচনার পর তৈরি হয় তৃণমূল প্রার্থী তালিকা। সেই তালিকায় বাদ পড়েন কিছু পুরানো প্রার্থী। নিয়ে আসা হয় নতুন মুখ। যদিও জল্পনার অবসান ঘটানো হয় ফিরহাদ হাকিমকে পুনরায় টিকিট দিয়ে। তাঁর জায়গায় কলকাতা পুরসভার মেয়র প্রার্থী হিসেবে নাম ভেসে আসছিল বাবুলের। কিন্তু তাতে জল ঢেলে দলের অনুগত সৈনিকের উপরই ভরসা রাখলেন তৃণমূল নেত্রী।

তবে শুক্রবারের তালিকায় দুটি আসন ফাঁকা রাখা হয়েছিল তৃণমূলের তরফে। তখনও জল্পনা ছিল বেলেঘাটায় বাবুলের বাবার বাড়ির এলাকয় হয়ত দাঁড় করানো হতে পারে। কিন্তু শনিবার সেই জল্পনাও শেষ করে বেলেঘাটার ৩৬ নং ওয়ার্ডে প্রার্থী হয়েছেন শচীন সিংহ। বেহালা পশ্চিমের মহিলা সংরক্ষিত আসনে প্রার্থী হয়েছেন কাকলি বাগকে। তেমনই দীর্ঘ আলোচনার পর ৬০ নম্বর ওয়ার্ডের প্রার্থী বদল করা হয়েছে। পূর্ব ঘোষিত ইয়েজিজুর রহমানের জায়গায় তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে কাইজার জামিলকে।

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি