কোজাগরী পুজো শেষে সবার অলক্ষ্যেই বিসর্জিত হবেন রাজবাড়ির দুর্গা

বিসর্জনের দৃশ্য দেখার অনুমতি নেই রাজবাড়ীর কারো, এমন কি সাধারন মানুষের পর্যন্ত নেই। নিয়মে বাঁধা ছাতনা রাজবাড়ির দুর্গাপুজো।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার বহু রাজবাড়ি, জমিদারবাড়ি, বনেদি বাড়িতে দুর্গাপুজোর আয়োজন করা হয়ে থাকে। সেই বাড়ির পুজোর ইতিহাস শতাধিক বছরের। কারও ৫০০ বছরের বেশি পুরাতন পুজো, তো কারও ৩০০ বছরের বেশি পুরাতন। এই সব বাড়ির পুজো শেষে মা বিদায় নেন বিজয়া দশমীর দুপুর, বিকাল বা রাতে। ব্যতিক্রম বাঁকুড়া(Bankura) জেলার ছাতনা(Chatna Rajbari Durga Puja) রাজবাড়ির দুর্গা। তিনি বিদায় নেন কোজাগরী পূর্ণিমার লক্ষ্মী পুজোর(Kojagari Lakshmi Puja) দিন। শুধু তাই নয়, সেই বিসর্জন দেখতে পাননা রাজবাড়ির কোনও সদস্য। বিসর্জন দেখা নিষিদ্ধ গ্রামের সকলের জন্যও। কার্যত লোকচক্ষুর অন্তরালেই বিসর্জিত হন দেবী দুর্গা। ৬০০ বছরের প্রাচীন সেই দুর্গাপূজার রীতি আজও কেউ ভাঙার চেষ্টা করেননি।

জানা গিয়েছে, সামন্তভূম ছাতনা এবং মল্লভূম বিষ্ণুপুরের মধ্যে ঘোর বিবাদ বেঁধেছিল বাংলা সাহিত্যের ইতিহাসের অন্যতম রত্ন ছাতনার ভূমিপুত্র চারণকবি বড়ু চণ্ডীদাসকে কেন্দ্র করে। মধ্যযুগের বাংলা সাহিত্যে চর্যাপদের পরেই বড়ু চণ্ডীদাস(Boru Chandidas) রচিত শ্রীকৃষ্ণকীর্তনের স্থান। রচনাকাল সঠিকভাবে নির্ণীত না হলেও এটিকে প্রাকচৈতন্য যুগের (খ্রিস্টীয় ১৪শ শতক) মনে করা হয়। কথিত আছে সেই দুই রাজপরিবারের বিবাদ মিটেছিল দৈববাণীর মধ্যে দিয়ে। বিবাদ মেটাতে সন্ধি হয়। কথিত আছে সন্ধিতে উল্লেখ করা ছিল সামন্তভূমের কুলদেবী মা বাসুলি বা দেবী মনসা পুজিত হবেন বিষ্ণুপুরে এবং মল্লভূমের মা মৃন্ময়ীর আরাধনা হবে সামন্তভূম ছাতনায়। তখন থেকেই শুরু ছাতনা রাজবাড়ীর বিষ্ণুপুরি আদলে দুর্গোৎসবের সূচনা। সামন্তভূম ছাতনার সুবিশাল রাজবাড়ি আজও রয়েছে। আচঝেন রাজাও। পারিবারিক রীতিম মেনে তিনি নিজের হাতেই মা দুর্গার পূজা করেন। বিষ্ণুপুরের মা মৃন্ময়ীর আদলে তৈরি হয় ছাতনা রাজবাড়ির প্রতিমা।

ছাতনা রাজবাড়িতে পুজো শুরু হয় জীতাষষ্ঠীর দিন থেকে, অর্থাৎ সপ্তমী পূজার ১৫ দিন আগে থেকে। শেষ এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে। জীতাষষ্ঠীর দিন রাত্রে ভোগ নিবেদন করা হয়। ষষ্ঠীর দিন দেবীর তৃতীয় বোধন হয়ে থাকে। ষষ্ঠীর দিন তোপধ্বনি দ্বারা দেবীর বোধন সম্পন্ন করা হয়। অষ্টমিতে এই পুজোয় রাজা অঞ্জলি দেন দেবীকে। তিনি ছাড়া এই গোটা দুর্গাপুজোয় রাজবাড়ির কোনও সদস্য বা অপর কেউ দেবীকে অঞ্জলি দিতে পারেন না। তবে রাজবাড়ির সদস্যদের জন্য আছে ডালাদৌড় ও খাঁড়াদৌড়। সন্ধিপুজোয় করা হয় তোপধ্বনীও।

সামন্তদের অস্ত্রসজ্জিত হয়ে দেবীর নবপত্রিকার বিসর্জন হয় দশমীতে। তবে প্রতিমা থেকে যায়। কোজাগরী লক্ষ্মীপুজোর দিন মায়ের প্রতিমাতেই পুজিতা হলেন মা লক্ষ্মী। রাত্রি হলেই ছাতনা দুবরাজপুরের বাগদী পাড়ার মানুষজন মাকে নিয়ে যান নিঃশব্দে। বিসর্জনের দৃশ্য দেখার অনুমতি নেই রাজবাড়ীর কারো, এমন কি সাধারন মানুষের পর্যন্ত নেই। পরের বছর মায়ের কাঠামোতে তৈরী হয় মা মনসার মূর্তি। দশমীর পূজার পর পুনরায় বাসুলি মন্দিরে গিয়ে রাজা পূজা সেরে নেন মানসিক শান্তির জন্য। রীতি অনুযায়ী ছাতনার রাজবাড়িতে দুর্গোৎসব শেষ হলে মন্দিরে এসে মায়ের মুখ দেখেন না রাজ পরিবারের কোনও সদস্য।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়