সল্টলেকের সরকারি হোমে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সল্টলেকের সরকারি হোম থেকে কিশোরীর মৃতদেহ উদ্ধার। শুক্রবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়ায় আরজি কর হাসপাতাল চত্বরে। গত অগস্ট মাস থেকেই তাঁকে হোমে রেখেছিল পরিবার। তাঁর মৃত্যুতে হোমে কর্তৃপক্ষের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে পরিবার।

জানা গিয়েছে, চলতি বছরের অগস্ট মাস থেকে বছর ১৫-এর কিশোরী হোমেই ছিল। কিশোরী উত্তর ২৪ পরগণার বারাসাতের বাসিন্দা। আগে এক বান্ধবীর সঙ্গে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। পরিবার নিখোঁজ ডায়েরি করে। তাঁর ভিত্তিতে দুই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। তাঁকে শিশু কল্যাণ সমিতিতে নিয়ে যাওয়া যায়। সেখান থেকেই হোমে রাখার পরামর্শ দেওয়া হয়। সেই সূত্রেই সরকারি হোমে কিশোরীকে রেখেছিল পরিবার।

পরিবারের দাবি, কিশোরীকে প্রায়শই খুব রেগে যেত। আগে একবার গলা কাটার চেষ্টা করেছিল। কাউন্সেলিং করানো হয়েছিল। এরপর বাড়ি থেকে পালিয়ে যেতে শিশু কল্যাণ সমিতির পরামর্শ অনুযায়ী তাঁকে হোমে রাখা হয়। পুলিশ জানায়, তাঁদের মেয়ে ক্যারাটের বেল্ট দিয়ে ঝুলছে। পরিবারের প্রশ্ন, হোমের মধ্যে কিশোরী ক্যারাটের বেল্ট কি করে পেল? ঘটনায় ইতিমধ্যেই সল্টলেকের ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার।

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি