কেরলে ধর্মীয় সভায় বিস্ফোরণ, নিহত ১, জখম বহু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কেরলের এর্নাকুলামে ভয়াবহ বিস্ফোরণ। রবিবার সকালে কালামাসেরিতে ধর্মীয় সভা চলাকালীন বিস্ফোরণ ঘটে। পরপর বিস্ফোরণ ঘটে। ঘটনায় নিহত ১। গুরুতর আহত ২০ জনেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। কি কারণে বিস্ফোরণ তা স্পষ্ট নয়। তবে বিস্ফোরণের পিছনে নাশকতার ছক রয়েছে কিনা প্রশ্ন উঠেছে। ঘটনাস্থলে যাচ্ছে এনআইএ।

কালামাসেরি পুলিশ জানিয়েছে, রবিবার সকাল ৯টার দিকে বিস্ফোরণটি ঘটে। জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার সময় হলের ভেতরে ২০০০-এর বেশি লোক ছিল। ঘটনাস্থলে পৌঁছেছে বোম্ব স্কোয়াড।

কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জখমদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতরকে। ছুটিতে থাকা সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের অবিলম্বে কাজে যোগ দিতে বলেছেন। কেরলের শিল্পমন্ত্রী তথা কালামাসেরির বিধায়ক পি রাজীব বলেছেন, “আমি সমস্ত আধিকারিকদের সাথে কথা বলেছি। সমস্ত নির্দেশ জারি করা হয়েছে। আমরা এখনও কারণ চিহ্নিত করতে পারিনি। এখন থেকে কাউকে ঘটনাস্থলের কাছাকাছি যেতে দেওয়া হবে না। কালামাসেরি মেডিকেল কলেজ হাসপাতালে সমস্ত চিকিৎসা সহায়তার ব্যবস্থা রয়েছে। প্রয়োজনে আহতদের অন্য হাসপাতালে স্থানান্তর করা যেতে পারে।“

বিস্ফোরণ ঘটতেই মানুষ আতঙ্কে চিৎকার করে ওঠে। ওই ধর্মীয় সভায় শিশুরাও ছিল। অনেকে আগুন নেভানোর চেষ্টা করছিল। আতঙ্কে শত শত মানুষ কনভেনশন সেন্টার ছেড়ে বাইরে বেরিয়ে আসে।  

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা