Loading live market data...
Loading active stocks...
Connecting...

২০২৪ থেকেই চালু হতে চলেছে কৃষ্ণনগর থেকে আমঘাটা ট্রেন পরিষেবা

২০২৪ সালের প্রথম দিকেই কৃষ্ণনগর থেকে আমঘাটা লাইনে ট্রেন পরিষেবা চালু করতে চাইছে পূর্ব রেল কর্তৃপক্ষ।‌ নেপথ্যে ২৪'র ভোট।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের শুরুতেই অর্থাৎ ২০২৪ সালের প্রথম দিকেই নদিয়া(Nadia) জেলার কৃষ্ণনগর থেকে আমঘাটা লাইনে(Krishnanagar Aamghata Nabadhwip Ghat Rail Project) ট্রেন পরিষেবা চালু করতে চাইছে পূর্ব রেল(Eastern Railway) কর্তৃপক্ষ।‌ এনিয়ে ইতিমধ্যেই জোর তৎপরতা শুরু হয়ে গিয়েছে। ওই রেললাইনের আশেপাশে থাকা যাবতীয় জবরদখল সরিয়ে দেওয়া হয়েছে। কেটে ফেলা হয়েছে রেলপথের ধারের গাছপালাও। দুর্গাপুজোর আগেই পরীক্ষামূলকভাবে ওই লাইনে ডিজেল ইঞ্জিনের মালগাড়িও চালানো হয়েছে। রেলপথের বিভিন্ন জায়গায় মেরামতি সহ নানারকম বদল ঘটানোর কাজও শুরু হয়ে গিয়েছে। রেল দফতর সূত্রে জানা গিয়েছে, অনেকটা কাজ এখনও বাকি আছে। কিন্তু আগামী দু’মাসের মধ্যে সমস্ত কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

অনেকেই মনে করছেন, লোকসভা ভোটের জন্যই কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত ট্রেন পরিষেবা আগামী বছরের শুরুর দিকেই চালু করতে কোমর বেঁধেছে কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকার। যদিও আমঘাটার পরবর্তী একাধিক জায়গায় জমিজট এখনও কাটেনি। ওই কাজের জন্য দ্রুত ময়দানে নামার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সেই সমস্যা কবে মিটবে তা নিয়ে প্রশ্ন থাকছেই। আপাতত আমঘাটা পর্যন্ত যাত্রীদের নিয়ে যাওয়াকেই পাখির চোখ করেছেন রেলকর্তারা। রেল দফতরের আধিকারিকদের অভিমত, আমঘাটা পর্যন্ত মালগাড়ি পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। তাতে কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। বাকি কাজ শেষ করতে লক্ষ্যমাত্রা স্থির করে দেওয়া হয়েছে। নতুন বছরে তো বটেই তার আগেও আমঘাটা পর্যন্ত রেল পরিষেবা চালু হয়ে যেতে পারে। উল্লেখ্য, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রেলমন্ত্রী থাকাকালীন সময়ে শান্তিপুর, কৃষ্ণনগর ও নবদ্বীপকে রেলপথ দিয়ে জুড়তে চেয়েছিলেন। তারজন্য অনেকটা কাজও করেছিলেন। কিন্তু পরবর্তীকালে বিজেপি সরকার ওই প্রকল্প নিয়ে কোনও উৎসাহ দেখায়নি। তার জেরেই এই প্রকল্পের কাজ শেষ হতে দেরী হচ্ছে।

যদিও এখন নদিয়া জেলা তৃণমূল(TMC) নেতৃত্বের দাবি, জেলার মানুষ চাইছেন দ্রুত এই লাইনে রেল পরিষেবা চালু করা হোক। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা ভোটের ‘লাড্ডু’ ছাড়া কিছুই নয়‌। মানুষ সব বোঝেন। রেললাইন পেতে দিয়ে ভোটে জেতা যাবে না। আবার কৃষ্ণনগর সাংগঠনিক জেলার বিজেপি(BJP) নেতাদের দাবি, আমঘাটাবাসীর স্বপ্নপূরণ হচ্ছে। খুব শিগগিরই নতুন পথে ট্রেন ছুটবে। দ্রুত কাজ করছে রেল দফতর। উল্লেখ্য, ২০১০সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপুর থেকে কৃষ্ণনগর হয়ে নবদ্বীপঘাট পর্যন্ত ন্যারোগেজ রেললাইনের বদলে ব্রডগেজ করার সিদ্ধান্ত নেন। প্রকল্পের শিলান্যাসও তিনি করেছিলেন। শান্তিপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত ব্রডগেজ লাইনের কাজ শুরুও হয়েছিল। কিন্তু জমিজটের কারণে কৃষ্ণনগর থেকে নবদ্বীপঘাট পর্যন্ত লাইন পাতার কাজ আমঘাটাতে এসে বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে আমঘাটা পর্যন্তই রেল‌ পরিষেবা চালু করতে চাইছে কেন্দ্র।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর