উত্তরপ্রদেশের মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল ৪ শিশু, আহত ১৬

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশের বুদায়ুন জেলায় মর্মান্তিক দুর্ঘটনা।  একটি স্কুল ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে  কমপক্ষে ৪ শিশু ও গাড়ির চালক নিহত। আহত ১৬ জন। সোমবার সকাল ৮টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে।  তবে স্পষ্ট কারণ এখনও অজানা।  

জানা গিয়েছে, নভিগঞ্জ গ্রামের কাছে এসআরপিএস ইংরেজি মাধ্যম স্কুল গৌত্রার স্কুল ভ্যান ও  সত্যদেব ইন্টার কলেজ জওহর নাগলার একটি স্কুল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় স্কুল ভ্যান চালক ওমেন্দ্র (২৮), খুশি (৬), পারুল (৯), হর্ষিত (৯) এবং অপর এক শিশু নিহত হয়েছে। আহতদের মধ্যে ৬জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের জেলা হাসপাতাল ও সরকারি মেডিক্যাল কলেজে দ্রুত ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় ২০ জন ছাত্রকে নিয়ে স্কুল ভ্যানটি যাচ্ছিল। রাস্তায় গর্ত থাকার কারণে নিয়ন্ত্রণ হারান চালক। সেইসময়েই  স্কুল বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারকেরা। ঘটনার তদন্ত চলছে।

উল্লেখ্য,রবিবার উত্তরপ্রদেশের বালিয়া জেলায় পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪জন।  ৮ জন আহত হন। একটি বিয়ের অনুষ্ঠানে সেরে ফিরছিলেন যাত্রীরা।  অন্যদিকে শনিবার রাজস্থানের হনুমানগড় জেলায় একটি গাড়ি এবং একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের সাত সদস্যের মৃত্যু হয়। দু’জন আহত হয়।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক