টিটাগড়ে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, খড়দহ: টিটাগড়ে দুই গোষ্ঠীর সংঘর্ষতে আকাশ প্রসাদ খুনের ঘটনায় খড়দহ থানার পুলিশ ২ জনকে গ্রেফতার করলো। এদের নাম অর্জুন সাউ এবং রোহিত সাউ। পুলিশ এদের কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে অবশেষে গ্রেফতার করে। বাকী আরো দুজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে খড়দহ থানার পুলিশ। পুলিশ সুত্রে খবর, আকাশ প্রসাদকে ধৃত ও পলাতক চারজন মিলে হকি স্টিক(Hocky Stick) এবং উইকেট দিয়ে মেরে ছিলো।সেই মার সহ্য করতে না পেরেই আকাশ মারা যায়।ধৃতদের বিরুদ্ধে পুলিশ ৩০৮,৩২৪,৩২৫. ৩০২,৩৪১, ৩১৪,৩১৫ এবং ৩৪ আইপিসি(IPC) ধারায় মামলা দায়ের করেছে।

ধৃত দুজনকে মঙ্গলবার ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে পুলিশ। এদিকে ধৃত দুজন থানা থেকে বেরিয়ে আদালতে যাওয়ার পথে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছে তাদেরকে ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। তারা এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত নয়।টিটাগড়ে তৃণমূল কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত অর্জুন সাউ আদালত চত্বরে কাউন্সিলর বিকাশ সিংয়ের উদ্দেশ্যে হুমকি দিল।

টিটাগড়ের তৃণমূল কর্মী আকাশ প্রসাদকে খুনের ঘটনায় দুই জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ। সেই দুই জন তৃণমূল কর্মীদের মধ্যে একজন অর্জুন সাউ জয়সওয়াল অপর জন রোহিত সাউ। ব্যারাকপুর আদালতে অর্জুনকে পুলিশ নিয়ে যাওয়ার সময় কাউন্সিলর বিকাশ সিংয়ের উদ্দেশ্যে হুমকি দেয় অর্জুন সাউ। বিকাশ সিং(Bikas Singh) বেঁচে থাকতে পারবে না। আদালত চত্বরে এই ধরনের হুমকির ঘটনায় যথেষ্ট শোরগোল শুরু হয়েছে । ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ব্যারাকপুর মহকুমা আদালতের বিচারক।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের