ইডেনের গ্যালারিতে প্যালেস্টাইনের পতাকা, গ্রেফতার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনের গ্যালারিতে ঝোলানো হল প্যালেস্টাইনের একটি বিশাল পতাকা পতাকা। মাঠে ঢোকার গেটেও উড়ল সেই লাল-কালো-সাদা-সবুজ পতাকা। এর পরেই গ্যালারি থেকে চার জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ময়দান থানায় নিয়ে যাওয়া হয় তাঁদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইডেনের ৬ নম্বর গেট থেকে দু’জন এবং ব্লক ডি থেকে দু’জনকে গ্রেফতার করা হয়।

মনে করা হচ্ছে, প্যালেস্টাইনের পতাকা দেখিয়ে গাজ়ায় ইজ়রায়েল হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পরিকল্পনা ছিল ওই দর্শকদের। প্রসঙ্গত, মঙ্গলবারের ম্যাচে ইডেনের মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশের বহু নাগরিক।গত ৭ অক্টোবর ইজরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে হামাস। ২০০-র বেশি নাগরিককে বন্দি করে গাজ়ায় নিয়ে যান তারা। ওই অতর্কিত হামলায় মারা গিয়েছেন প্রায় ১,৪০০ জন। পাল্টা গাজ়ায় হামলা করে ইজ়রায়েল সেনা। তাতে এখন পর্যন্ত মারা গিয়েছেন অন্তত আট হাজার জন। অর্ধেকেরও বেশি শিশু।

গাজায় যুদ্ধ বন্ধের জন্য রাষ্ট্রপুঞ্জের ভোটাভুটি থেকে বিরত থেকেছে ভারত। এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস-সহ বিরোধীরা। এমত পরিস্থিতিতে ইডেনের ম্যাচে প্যালেস্টাইনের পতাকা যাতে নতুন কোনো কোনো উত্তেজনার সৃষ্টি করতে না পারে তার জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করে কলকাতা পুলিশ। যে চারজন দর্শককে গ্রেফতার করা হয়েছে তাদের মূল উদ্দেশ্য কি ছিল এবং তারা কোন সংগঠনের সঙ্গে যুক্ত কিনা সবটাই খতিয়ে দেখছে কলকাতা পুলিশ।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়