মেচেদাতে গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত তিন, আশঙ্কাজনক এক

Share:

নিজস্ব প্রতিনিধি, মেচেদা: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির মেচেদা বাইপাসের রেল রাস্তা ক্রসিং এর কাছে এন এইচ ১১৬ এর বির ওপরে হোন্ডা আই টেন গাড়ির সাথে বাসের মুখোমুখি ধাক্কা লাগে। মৃত্যু হয় তিনজনের।আইটেম গাড়িটি দিঘার(Digha) দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা বাসটি মেচেদা(Mecheda) বাইপাসের দিকে যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু ঘটে, একজনের অবস্থা আশঙ্কাজনক। এর ফলে দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে এনএইচ ১১৬ এর বি জাতীয় সড়ক ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মেচেদা বাইপাস(By Pass) সড়কের পাশে বাইপাসের ফুটপাত দখল করে চলছে ইট – বালির ব্যবসা। যার ফলে এই সমস্ত মালপত্র পড়ে থাকার ফলে অবরুদ্ধ হয়ে গেছে জাতীয় সড়ক। যার ফলেই এই ধরনের দুর্ঘটনা প্রায়শই ঘটছে। এদিকে সব জেনেও নিশ্চুপ স্থানীয় প্রশাসন। অথচ রাস্তা আটকে বালি পাথর রেখে ব্যবসা করা যাবে না বলে নবান্ন থেকে কড়া নির্দেশ পাঠানো হয়েছে জেলাগুলিতে। কিন্তু তারপরেও এ ধরনের অনৈতিক ব্যবসা চলছে সর্বত্র। যার দরুন দুর্ঘটনায় অকালে প্রাণ যাচ্ছে আমজনতার।

অন্যদিকে,নাবালিকা মৃত্যু নিয়ে চাঞ্চল্য । বারাসত মর্গের সামনে এলাকাবাসীর ক্ষোভের মুখে পুলিশ প্রশাসন।
উত্তর ২৪ পরগনা জেলায় রবিবার রাত্রিবেলা মসলন্দপুর এলাকার এক ১৪ বছরের নাবালিকা নিখোঁজ হয়ে যায়।সোমবার ভোররাতে ওই নাবালিকার ঝুলন্ত দেহ পাওয়া যায় মসলন্দপুর(Machlandapur) এর একটি বাঁশ বাগান থেকে।
পরিবারের দাবি তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।ময়নাতদন্তের জন্য নাবালিকার দেহ বারাসাত মর্গে(Barasat Murg) নিয়ে আসা হলে আজ এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়ে পুলিশ প্রশাসন। অভিযোগ পুলিশ প্রশাসন পুরোটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের