সেমির লক্ষ্য নিয়ে ডাচদের মুখোমুখি আফগানরা

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: শুরুতে বাংলাদেশের মতো ‘হেরো’ দলের কাছে হেরে গেলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান। বিশ্বকাপে ইতিমধ্যেই ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো তিন পরাশক্তিকে হারিয়ে চমকে দিয়েছেন হাশমাতুল্লাহ শাহিদিরা। আজ শুক্রবার সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই লখনউয়ের একানা স্পোর্টস সিটিতে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে আফগানরা। জিতলে শেষ চারের দিকে আরও এক পা এগোবে। হারলে অবশ্য সেই সম্ভাবনা থাকবে না। অন্যদিকে টানা ১২ বছর বাদে বিশ্বকাপের মূল পর্বে খেলা ডাচদের লক্ষ্য থাকবে দুই পয়েন্ট সংগ্রহ করে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি খেলার সুযোগ জিইয়ে রাখা।

চলতি বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম সারির ব্যাটাররা রান পেলেও ধারাবাহিকতা থাকছে না। বরম মিডল অর্ডারে অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি ও আজমততুল্লাহ ওমরজাইরা দলকে বিপদ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। আফগানদের বোলিংয়ের মূল শক্তি স্পিনাররা। যদিও পেসাররাও দলের জয়ের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছেন। শেষ ম্যাচে ফজলহক ফারুখি দুর্দান্ত বোলিং করেছেন। তবে দলের দুই অলরাউন্ডার মহম্মদ নবি ও রশিদ খান তাদের নামের প্রতি সুবিচার করতে পারছেন না।

উল্টোদিকে নেদারল্যান্ডস এখনও পর্যন্ত ৬টি ম্যাচের মধ্যে দুই ম্যাচে জিতেছে। দক্ষিণ আফ্রিকার পাশাপাশি বাংলাদেশকেও বিশাল ব্যবধানে হারিয়েছে। তবে ডাচদের সবচেয়ে বড় চিন্তার বিষয় হল, ওপেনিং জুটির ধারাবাহিক ব্যর্থতা। বিক্রমজিত সিংহ ও ম্যাক্স ওডাউডরা বড় রানের ইনিংস খেলতে ব্যর্থ। মিডল অর্ডারের ব্যাটাররাও বড় জুটি বাঁধতে পারছেন না। বল হাতে লোগান ভ্যান বিক ও আরিয়ান দত্ত ছাড়া আর কেউ তেমনভাবে দাগ কাটতে পারছেন না। যদিও আফগানদের বিরুদ্ধে দলকে অন্য চেহারাতেই দেখা যাবে বলে হুঙ্কার ছেড়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

একদিনের ক্রিকেটে মুখোমুখি সাক্ষাতকারের নিরিখে অবশ্য ডাচদের তুলনায় অনেকাংশে এগিয়ে আফগানরা। দুই দল মোট ৯ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে সাতবার জয় পেয়েছেন হাশমাতুল্লাহ শাহিদিরা। আর দুই বার জিতেছে নেদারল্যান্ডস। ২০২২ সালে শেষবার দেখা হয়েছিল দুই দলের। ওই ম্যাচে ৭৫ রানে জিতেছিলেন হাশমাতুল্লাহরা। আজকের ম্যাচে ওই হারের বদলা নিতে চান স্কট এডওয়ার্ডসরা।

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

লুকোচুরির খেলা শেষ, ভবানীভবনে হাজিরা দিলেন ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

‘গুহাতেই খুঁজে পেয়েছি জীবনের আসল সত্য’, সিবিআই অফিসার এখন সন্ন্যাসী

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো