আমেরিকায় অবৈধভাবে ঢুকতে গিয়ে এক বছরে আটক ৯৭ হাজার ভারতীয়

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মোদি জমানায় ‘আত্মনির্ভর ভারতে’ ভয়হীনভাবে জীবনযাপনের সুযোগ কমছে। আর অনেকেই নির্ভয়ে জীবন কাটাতে পাড়ি দিচ্ছেন ভিন দেশে। বিশেষ করে আমেরিকা-সহ ইউরোপের দেশগুলিতে। শান্তিতে বসবাস আর নিশ্চিত ভবিষ্যতের খোঁজে অবৈধভাবে আমেরিকায় ঠাঁই নেওয়ার চেষ্টা করতে গিয়ে গত এক বছরে আটক হয়েছেন প্রায় ৯৭ হাজার ভারতীয়। আগের বছরের চেয়ে সংখ্যাটি ৫০ শতাংশের বেশি। মূলত কানাডা ও মেক্সিকো সীমান্ত টপকেই অধিকাংশ ভারতীয় মার্কিন মুলুকে ঢোকার চেষ্টা চালিয়েছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত সুরক্ষা সংস্থার তথ্য বলছে, ‘২০১৯-২০ সালে (১ অক্টোবর থেকে ৩০ সেপ্টেম্বর) অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে গিয়ে আটক হয়েছিলেন ১৯,৮৮৩ ভারতীয়। ২০২১-২২ আর্থিক বর্ষে আটক হয়েছিলেন ৩০,৬৬২ জন। আর তার পরের বছর অর্থা‍ৎ ২০২১-২২ আর্থিক বর্ষে আটকের সংখ্যা পূর্বতন বছরের দ্বিগুণেরও বেশি হয়েছিল। ৬৩ হাজার ৯২৭ জন আটক হয়েছিলেন। গতবছর  অর্থা‍ৎ ২০২২-২৩ সালে সেই সংখ্যা এক ধাক্কায় বেড়ে হয়েছে ৯৬,৬১৭ জন। ২০১৯-২০-র তুলনায় ২০২২-২৩ সালে ভারতীয়দের অবৈধভাবে ঢোকার চেষ্টা পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত সুরক্ষা সংস্থার তথ্যানুযায়ী, ‘কানাডা সীমান্ত টপকে অবৈধভাবে ঢোকার সময়ে ৩০ হাজার ১০ ভারতীয়কে আটক করা হয়েছে। আর মেক্সিকো সীমান্তে দিয়ে ঢোকার চেষ্টা চালানোর সময়ে আটক হয়েছেন ৪১,৭৭০ জন।’ মার্কিন মুলুকে অবৈধভাবে ভারতীয়দের ঢোকার চেষ্টায় উদ্বেগ প্রকাশ করেছেন সেনেটর জেমস ল্যাঙ্কফোর্ড। তাঁর কথায়, ‘দক্ষিণাঞ্চলের সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ঢুকতে গিয়ে আটক ভারতীয়রা বার বার বলছেন, তাঁরা নিজেদের দেশে ভয়ের পরিবেশে বাস করছেন। তাই শান্তির খোঁজে আমেরিকায় আসছেন। এই ভাবে গোটা বিশ্ব থেকে যদি লোকজন আমেরিকায় ঢুকতে থাকে, তাহলে এখানকার স্থানীয়রা কোথায় যাবেন?’

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট

পাসপোর্ট-পরিচয়পত্রের জন্য ফের ঢাকাকে চিঠি হাসিনার, আইনজীবীর মাধ্যমে দিলেন জরুরি বার্তা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

দুর্যোগের কারণে আপাতত স্থগিত ‘চাষাপাড়ার বুড়িমা’র বিসর্জন, কবে হবে? 

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

বিশ্বে প্রথম, গণহত্যার দায়ে মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক ন্যায় আদালত

সব্যসাচী দত্তের আর্থিক দুর্নীতি-কাণ্ডে নতুন করে সক্রিয় ইডি, ঘনিষ্ঠদের বাড়িতেও চলছে তল্লাশি

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের