ইরানে মাদক পুনর্বাসন কেন্দ্রে ভয়াবহ আগুনে ঝলসে মৃত্যু ৩২ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি, তেহরান: নেশার মায়াজাল থেকে মুক্তি পেতে এসে আগুনের লেলিহান শিখার শিকার হতে হল ইরানের উত্তরাঞ্চলে একটি মাদক পুনর্বাসন কেন্দ্রের আবাসিকদের।  শুক্রবার ভোরে তেহরানের উত্তরে কাস্পিয়ান সাগর প্রদেশের গিলানের ল্যাঙ্গারুদের একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে ভয়াবহ আগুনে ঝলসে প্রাণ হারিয়েছেন ৩২ জন। অগ্নিদগ্ধ হয়েছেন আরও ১৬ জন। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন  আহতরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, ‘এদিন ভোরে ল্যাঙ্গারুদ শহরের একটি বেসরকারি নেশামুক্তি কেন্দ্রে ভয়াবহ আগুন লাগে। কেন্দ্রের একটি ঘরে থাকা হিটার থেকে প্রথমে আগুন লাগে। নিমিষেই ওই আগুন ছড়িয়ে পড়ে গোটা ভবনে। অনেকেই প্রাণ ভয়ে ছোটাছুটি করতে থাকেন। কিন্তু আগুনের ভয়াবহ সর্বগ্রাসী লেলিহান শিখা থেকে নিজেদের বাঁচাতে পারেননি। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। বেশ খানিকক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ইরানের বিচারবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, কীভাবে মাদক পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। কেন্দ্রের ম্যানেজার-সহ বেশ কয়েকজন আধিকারিককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। জাতিসঙ্ঘের মাদক ও অপরাধ সংক্রান্ত দফতরের তথ্য অনুযায়ী বিশ্বের তীব্রতম মাদকাসক্তির সমস্যার মধ্যে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মধ্যপ্রাচ্যের ইরান। তাছাড়া  আফগানিস্তান থেকে ইউরোপে আফিম ও হেরোইন চোরাচালানের প্রধান রুট ইরানের মধ্য দিয়ে গিয়েছে।

 

 

পাসপোর্ট-পরিচয়পত্রের জন্য ফের ঢাকাকে চিঠি হাসিনার, আইনজীবীর মাধ্যমে দিলেন জরুরি বার্তা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

দুর্যোগের আশঙ্কায় আপাতত বিসর্জন হচ্ছে না কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী ‘চাষাপাড়ার বুড়িমা’র

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

বিশ্বে প্রথম, গণহত্যার দায়ে মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক ন্যায় আদালত

সব্যসাচী দত্তের আর্থিক দুর্নীতি-কাণ্ডে নতুন করে সক্রিয় ইডি, ঘনিষ্ঠদের বাড়িতেও চলছে তল্লাশি

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!