নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়ে পাকিস্তানকে টপকে গেল আফগানরা

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: নেদারল্যান্ডসকে গুঁড়িয়ে দিয়ে সেমিফাইনালের দিকে আরও এক ধাপ এগোল আফগানিস্তান। শুক্রবার জয়ের জন্য ১৮০ রানের প্রয়োজন ছিল। রহমত শাহ ও অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদির চওড়া ব্যাটে ভর করে ৩১.৩ ওভারেই হাতে সাত উইকেট রেখে জয় তুলে  নেয় আফগানরা। আর এই জয়ের সুবাদেই পাকিস্তানকে টপকে পয়েন্ট টেবিলে ৫ নম্বরে উঠে এলেন মহম্মদ নবি ও রশিদ খানরা।

এদিন লখনউয়ের একানা স্পোর্টস সিটিতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। কিন্তু আফগান বোলারদের বোলিং তোপ আর দুরন্ত ফিল্ডিংয়ের মুখে ১৭৯ রানে গুটিয়ে যায় ডাচ ইনিংস। সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও ম্যাক্স ওডাউড বাদে আর কেউ নৃঊনতম প্রতিরোধ গড়তে পারেননি। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সতর্কভাবেই খেলতে শুরু করেন দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। কিন্তু ষষ্ঠ ওভারে আফগান শিবিরে প্রথম আঘাত হানেন লোগান ভ্যান বিক। সাজঘরে ফেরান গুরবাজকে (১০)। তার পরে জাদরান ও রহমত শাহ জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। ১২তম ওভারে রোয়েলফ ভ্যান ডার মারউইয়ের বলে আউট হয়ে যান জাদরান (২০)।

যদিও তাতে খুব একটা অসুবিধায় পড়েনি আফগানরা। তৃতীয় উইকেটে জুটি বেঁধে রান মেশিন সচল রাখার পাশাপাশি ৭৪ রান যোগ করেন রহমত শাহ ও অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। আটটি চারের সাহায্যে ৪৭ বলে একদিনের ক্রিকেটে নিজের ২৬তম অর্ধশতরান পূর্ণ করেন রহমত। যদিও অর্ধশতরান পূর্ণের পরেই ব্যক্তিগত ৫২ রানে সাকিব জুলফিকরের বলে তাঁর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এর পরেই চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান চলতি বিশ্বকাপে আফগানিস্তানকে একাধিক ম্যাচে উতরে দেওয়া হাশমাতুল্লাহ ও আজমাতুল্লাহ ওমরজাই। দুজনেই ঠাণ্ডা মাথায় খেলতে থাকেন। ডাচ বোলারদের পাতা ফাঁদে পা না দিয়ে ৫৯ বলে নিজের অর্ধ শতরান তুলে নেন আফগান অধিনায়ক। ওমরজাইও সিঙ্গল ও ডাবলস রানের দিকে বিশেষ নজর দেন। শেষ পর্যন্ত ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা। অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি ৫৬ এবং ওমরজাই ৩১ রানে অপরাজিত থাকেন। এদিনের ম্যাচে হারার ফলে ডাচদের বিশ্বকাপের শেষ চারে ওঠার আশা কার্যত শেষ হয়ে গেল।  

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

লুকোচুরির খেলা শেষ, ভবানীভবনে হাজিরা দিলেন ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

‘গুহাতেই খুঁজে পেয়েছি জীবনের আসল সত্য’, সিবিআই অফিসার এখন সন্ন্যাসী

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো