পাকিস্তানের বায়ু সেনা ঘাঁটিতে জঙ্গি হানা, নিহত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: খাইবার পাখতুনখোয়া ও বালুচিস্তানের পরে শনিবার সকালে মিয়ানওয়ালির বায়ু সেনার প্রশিক্ষণ শিবিরে হামলা চালাল জঙ্গিরা। সেনার সঙ্গে গুলিযুদ্ধে ইতিমধ্যেই তিন জঙ্গি খতম হয়েছে। বাকি তিন জঙ্গি কোণঠাসা করা হয়েছে বলে সেনা মুখপাত্র দাবি করেছেন। যদিও হামলার পিছনে কোন সংগঠন জড়িত তা নিয়ে সেনার পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

গতকাল শুক্রবার খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াতে জঙ্গি বিরোধী অভিযান চালাতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন ৫ পাকিস্তানি সেনা। গুরুতর জখম হয়েছিলেন আরও ২৪ জন। জঙ্গিরা দূর নিয়ন্ত্রিত রিমোট কন্ট্রোলের সাহায্যে সেনার কনভয় লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছিল। তাছাড়া গোয়াদর, ডেরা ইসমাইল খানেও সেনা কনভয়ের উপরে হামলা চালিয়েছিল জঙ্গিরা। ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন ১২ সেনা জওয়ান। লাগাতার তিন হামলায় খানিকটা চমকে গিয়েছিলেন পাকিস্তান সেনার শীর্ষ কর্তারা।

শুক্রবারের হামলার রেশ কাটতে না কাটতে শনিবার সকালে মিয়ানওয়ালিতে বায়ু সেনার প্রশিক্ষণ ঘাঁটিতে হামলা চালায় ৬ জঙ্গিরা। অতর্কিতে হামলার পরে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। জঙ্গিদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায় সেনা জওয়ানরা। দুপক্ষের মধ্যে কয়েক ঘন্টা ধরে গুলি যুদ্ধ চলে। শেষ পর্যন্ত তিন জঙ্গিকে খতম করতে সফল হন সেনা জওয়ানরা। বাকি তিন জঙ্গিকেও কোণঠাসা করা হয়েছে বলে দাবি করা হয়েছে। সেনাবাহিনীকে লক্ষ্য করে পর পর জঙ্গি হামলার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। প্রকট হয়ে উঠেছে গোয়েন্দা ব্যর্থতা।  

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট

পাসপোর্ট-পরিচয়পত্রের জন্য ফের ঢাকাকে চিঠি হাসিনার, আইনজীবীর মাধ্যমে দিলেন জরুরি বার্তা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

দুর্যোগের কারণে আপাতত স্থগিত ‘চাষাপাড়ার বুড়িমা’র বিসর্জন, কবে হবে? 

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

বিশ্বে প্রথম, গণহত্যার দায়ে মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক ন্যায় আদালত

সব্যসাচী দত্তের আর্থিক দুর্নীতি-কাণ্ডে নতুন করে সক্রিয় ইডি, ঘনিষ্ঠদের বাড়িতেও চলছে তল্লাশি

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের